# আবর্ত

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-06-12T03:25:21+00:00
- Updated: 2017-06-12T03:30:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/__trashed-4/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/06/19075362_10212460570445690_1682189552_n-275x300.jpg)

****আমি মানে শূন্যতা…****

চোখের নীল আভা  
সে তো কবেই বিদায় নিয়েছে  
এখন নীলের পরিবর্তে  
চোখের নীচে কালির স্পট  
হৃদয়ে ক্যান্সার  
হাতে ইঞ্জেকশন  
কলংকিত ঠোঁট  
তারপরও ভালোবাসো ?  
নাকি করুনা —  
অভিনয় !

অবশ্য যাই করোনা কেন  
ক্ষতির কোনো সম্ভাবনাই নেই  
যে মানুষ ক্ষতকে ভালোবাসে  
তার আবার ক্ষতি ?

আর বোলোনা ওভাবে —  
“সপ্তপর্ণা ! তুমি আমার প্রতীক্ষার তেরোটি বছর !”  
আশ্চর্য যা আমি শুনতে পাবোনা  
কোনোদিন!!

**পুরোনো একটা লেখা দিলাম। বসতে পারছিনা, তাই লিখতেও পারছিনা। ভালো থাকুন সকলে।**

শমশেরনগর চা’ বাগান,মৌলভীবাজার  
আগষ্ট, ১৯৯১ ইং ।

---

Comments: 22 — https://sonelablog.com/__trashed-4/#comments
