# _শাচ ধ্বনি

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2014-11-02T18:12:12+00:00
- Updated: 2014-11-02T18:12:12+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/_%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9a-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/

---

বুকের ভিতরের ঐ রক্তলাল  
হৃদপিণ্ড

টেনে ছিঁড়ে এনে আমি  
স্নান করব

ঐ ফিনকী দিয়ে ছুটে আসা  
রক্তের ধারায়…

নিঃশব্দের বিষাক্ত  
সাদাটে ছোবলে

কুঁচকে ছোট করে দেব সাড়ে তিন হাত আকৃতি;

নীলচে কালো করে মিশিয়ে  
দেব পঁচা পানিতে…

হায়েনার চিৎকার আর  
শেয়ালের দাঁতের আঘাতে

ঠুকরো ঠুকরো করে গোলানো  
হবে নধর দেহটি,

ডুবে ডুবে ভেসে ছড়াবে;  
নগ্ন ঘৃণার নাক কুঁচকানো অনুভূতি

পুরোনো পরিচিত রূপ  
বিতৃষ্ণার নতুন রুপে দিবে ঘৃতাহুতি…।

আমার! ছড়ির স্বশব্দ  
ভুমি-আঘাতে

কম্পিত নগরী;

ভয়ঙ্কর ছোবলের হুঙ্কারে

ত্রস্ত সাড়ে তিন হাতি;

আমার হুঙ্কারের সাথে

শেয়াল হায়েনার হেহেকারের  
জয়ধ্বনি;

আমার লেলিহান লকলকে  
জিহ্বায়ের ছোঁয়াতে

ভেসে আসে মৃত্যুর পরশমণি…

আমি…হুঙ্কারে; ছোবলে;  
রক্তস্নানে আর

জ্বলতে থাকা চারপেয়ের  
হাসিতে ধেয়ে আসা

অন্ধকারের আদিম দোসর

শাশ্বত মৃত্যুর  
পদধ্বানি..

---

Comments: 14 — https://sonelablog.com/_%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9a-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf/#comments
