# বৃষ্টি ভালোলাগে না

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2013-12-10T05:02:49+00:00
- Updated: 2013-12-10T05:28:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/9879/

---

আকাশ কালো আঁধার করা বৃষ্টি যদি ঝরে  
মনের ছোট্ট কুটিরে নীল বিষণ্ণতা ভর করে  
শ্মশানের নীরবতা নামে সকলের অগোচরে।

সেদিনও এমন আঁধারে ছেয়েছিলো ধরা  
মুষলধারে ঝরেছিল উঠোন প্লাবিত বৃষ্টিধারা  
যেদিন বাবাকে শেষযাত্রায় নিয়ে গেলো ওরা।

চিরকালের ঝকঝকে তকতকে দেহখানা বাবার  
ক্যামন প্যাক- কাঁদায় মিশে হলো একাকার  
ভাবতেই নেমে আসে হৃদয় বিদীর্ণ করা হাহাকার।  
একদা তুমুল ভালোলাগার রিমঝিম বৃষ্টির শব্দ  
ইদানিং শেলের মত বিঁধে হৃদয়ে, করে স্তব্দ।

বিদায় বেলায় হাতখানি রাখা হলোনা কপালে  
ভিজানো হলোনা মুখখানি দু’ফোঁটা তৃষ্ণার জলে  
ইট-পাথর-কংক্রিটের স্বপ্নিল প্রবাস, অনেক দিয়েছে  
কিছু কি কম আমার কেড়ে নিয়েছে____???

---

Comments: 16 — https://sonelablog.com/9879/#comments
