# প্রতিবন্ধিত ফুল

- Author: [তাপসকিরণ রায়](https://sonelablog.com/author/tapaskiran-ray/)
- Published: 2013-12-01T17:10:30+00:00
- Updated: 2013-12-01T17:12:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: আমার ঘ্রাণে দেখো তোমার শরীর, আমার শ্বাসে নাকি তোমার মরণ !
- URL: https://sonelablog.com/9437/

---

 

এমনটা তো কথা ছিল না–তবু তুমি বললে না কথা

মনের বিভেদ মনের মাঝেই ছিল,

তবু যেন অঙ্কুতির হয়ে ফুটে উঠেছিল প্রতিবন্ধিত ফুল !

 

কথা ছিল বকুলের বেদিতে বসে বন লতায় গেঁথে নেবে মালা।

অথচ বকুল ফুল ঝরে গেছে কবেই ! চিহ্ন তার মাটিতে অসার

তুমি তো একদিন চেয়ে ছিলে আমায়,

আমার ঘ্রাণে দেখো তোমার শরীর,আমার শ্বাসে নাকি তোমার মরণ !

এমনটা তো কথা ছিল না,

রাত্রি জেগে ভোর এলো,কৈ তুমি তো এলে না !

---

Comments: 14 — https://sonelablog.com/9437/#comments
