# সমকালীন গুচ্ছ কবিতা!

Author: মর্তুজা হাসান সৈকত
Published: 2013-10-30
Category: এদেশ, মুক্তিযুদ্ধ, সমসাময়িক, সাহিত্য
Tags: রাজনৈতিক কবিতা
URL: https://sonelablog.com/7454/

(১)  
ঘাতক দালাল সরব যখন  
শীর্ষ জোটের মাঠে;  
বুঝতে হবে দেশটা তখন  
হাঁটছে কেমন পথে!

(২)  
রাজাকারকেও বলেন যখন  
একাত্তরের যোদ্ধা;  
বুঝতে তখন বাকিটা কী  
চাইছেন তারা কোনটা!

(৩)  
ইসলাম এখন বিরাট ইস্যু  
নোংরা নীতির খেলায়;  
আটকা তাতে লাখো মানুষ  
মরছে হেলায় হেলায়!

(৪)  
একাত্তরে ছিলেন যারা  
হানাদারদের পক্ষে;  
তারাও এখন দেশপ্রেমিক  
বাংলাদেশের বক্ষে!

২৯ অক্টোবর ২০১৩  
শেষরাত্রি, বরগুনা।
