# শিখে যাওয়া

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2013-10-24T20:42:48+00:00
- Updated: 2013-10-25T07:31:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/7196/

---

চাওয়াগুলো ছিলো ছোট ছোট রঙ্গিন, যেনো ছোটবেলার সেই অরেঞ্জ টফি…  
হুডফেলা রিকশায় ঘুরে বেড়ানো, সাজসজ্জা বিহীন হেটে বেড়ানো,  
কিংবা পথের ধারে ছোট ঠেলাগাড়ির চটপটি …  
গায়ে এলো দামী সাজ, আমি হয়ে গেলাম বর্নহীন…  
কিভাবে না চাইতে হয় আমি আজ শিখে গিয়েছি…

দূরদূরান্তে হারানো কিংবা ভুতুড়ে জংগলে বাংলোঘর …  
ঘর বানালাম আজ, তবে সে এক আজব ঘরের মধ্যে ঘর..  
ইচ্ছেগুলোর আইন কিভাবে বানাতে হয় আমি আজ শিখে গিয়েছি…

অভিমানে বালিকার মতো চোখের পানি নিয়ে অপেক্ষা …  
সময় আর ব্যস্ততার রানরেসে পরাজিত সব প্রিয় সৈনিক মুখ…  
না পারার দলে ভীড় করা আমি অভিমান কমাতে পারিনি,  
তবে ঠোঁট চেপে কান্না কিভাবে আটকাতে হয় আমি শিখে গিয়েছি…

 

---

Comments: 19 — https://sonelablog.com/7196/#comments
