# উৎসব ।

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-22T22:23:26+00:00
- Updated: 2013-10-22T22:25:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/7015/

---

নাজিফাহ তুমি চাইলেই বন্ধ হয়ে যাবে

এই দু’চোখের নিঃসঙ্গ বেগুনি জলপ্রপাত

সাত রঙের কষ্ট আমার মুছে গেলে

তুলনাহীন জোছনায় রাঙ্গাবো নিঝুম রাত ।

রাতের আকাশ তোমারই তুলনা

মনে করো রাঙা নবান্নের স্বপ্নসাজ

মিশে আছো তুমি দৃষ্টির সীমানাজুড়ে

নিয়ে লুব্ধক নক্ষত্রের কারুকাজ ।

তুমি চাইলেই তোমার চলার পথগুলো

জোছনায় মুড়ে দেবো – প্রিয় শব্দের তীরে

তুমি আমার চোখ দিয়ে মহাকাশ দেখো

অনন্ত নক্ষত্রবীথি জ্বলছে তোমাকে ঘিরে

তোমার অধরে দূর পরবাসে বৃষ্টি উৎসব

তোমার হাসিতে ক্লিওপেট্রা বাজায় আধারি নূপুর

তোমার অভিমানে নিভে যায় জোনাক তারা

রাতগুলোর তিমির ক্রন্দনে হয় উদাসী দুপুর ।

আমি একটা মেয়েকে চিনি ।  সেদিন বৃষ্টি হচ্ছে , আমি বেল্কনিতে দাঁড়িয়ে আছি , বারান্দায় ছাদ নেই , উপরে বজ্রপাত হচ্ছে , বৃষ্টি পড়ছে গায়ে । আমি ভয়হীন রাস্তার দিকে তাকিয়ে আছি । পরের দিন একটি মেয়েকে দেখলাম , আমার হাত পা বুক কেঁপে কেঁপে জমে গেলো । বজ্রপাতে ভয় পাইনি , একটা মেয়ে আমাকে ভয়ের আলোড়ন তুলে গেলো । ব্যাপারটার ব্যাখ্যা কি কেউ দিতে পারবে ? আমার ক্ষণিকের জন্য মনে হল – ঐতো নাজিফাহ্‌ গোধূলি বেলায় হাঁটছে প্রতিমার মতো শরীর নিয়ে ঝিরিঝিরি বৃষ্টিতে , অগোছালো দৃষ্টিতে । তখনই মাথায় কবিতার লাইন ঘুরতে শুরু করলো । কবিতাটা আগামীকাল পোস্ট দেবো । এখন অন্যকিছু দেই –

Under the wide and starry sky  
dig my Grave and let me lie  
glad did I live and gladly die  
And I laid me down with a will.

প্রিন্স মাহমুদ

১০/২৩/২০১৩

---

Comments: 14 — https://sonelablog.com/7015/#comments
