# ঝরাপাতা – ১

Author: সোনেলা রোদ্দুর
Published: 2012-10-22
Category: বিবিধ
URL: https://sonelablog.com/700/

আমি এখানে এসেই ভাবি কিছু একটা লিখব। কিন্তু ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায়। লেখারা আসেনা। আমিও আর কষ্ট করে খুঁজতে যাইনা। আজকেও ভাবছি কিছু লিখব কিন্তু পারছিনা। এই যে লিখতে পারছিনা আমি আজকে আমি সেটাই লিখে রাখব।  
এই পর্যন্ত লিখে আমি জানালা দিয়ে বাহিরে তাকালাম। আজ অষ্টমি। দূর থেকে ঢাকের অস্পস্ট শব্দ ভেসে আসছে, বাতাসে পুঁজোর গন্ধ। ছোটবেলায় আমার প্রিয় গানের তালিকায় অন্তরা চৌধুরীর কিছু গান ছিল। তারমধ্যে একটা গান ছিল পুঁজো নিয়ে, “ও ও ও আয়রে ছুটে আয়, পুঁজোর গন্ধ এসেছে, ঢেম-কুরা-কুর, ঢেম-কুরা-কুর বাদ্য বেজেছে! তাতে শিউলি ফুটেছে, কালো ভোমড়া জুটেছে!” এই গানটা অনেক ছোটবেলায় শোনা। কত আর বয়স তখন এই ছয় বছর হবে খুব বেশী হলে। অথচ আমার স্পষ্ট মনে আছে সেই দিন গুলো।  
নাহ এখন আর লিখতে ইচ্ছে করছেনা। তারচেয়ে বরং রোদের খেলা দেখি। সবুজ পাতায় সোনালি রোদের লুকোচুরি খেলাটা বেশ জমেছে।
