# নাগরিক

Author: পাগলা জাঈদ
Published: 2013-10-02
Category: বিবিধ
URL: https://sonelablog.com/6047/

নাগরিক

\-আবু জাঈদ

নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু ক্ষুধা নেই,  
অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই,  
তোমাদের আছে যুক্তি, যার বাস্তবতা নেই,  
আমাদের আছে বাস্তবতা, যার যুক্তি ই নেই।

তাই বলি কি-  
উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দাও রাজ্য পরিষদ  
বুক থেকে এক চিমটি চামড়া নিয়ে কর অনিরুদ্ধ বশীকরণ  
পালটে দাও নির্লজ্জ সংবিধানের বেহায়া গতিপথ।
