# আবার খেলা-খেলার মাঠে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-29T04:46:00+00:00
- Updated: 2018-11-29T04:47:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/59536-2/

---

চির-হরিৎ-বনের মায়া পেছনে ফেলে  
তিনি আবার খেলতে যাবেন  
সবুজ মাঠের খেলুড়ে হবেন;

যাবে কী যাবে না, খেলবে কী খেলবে না  
সে এক প্রশ্নবিদ্ধ প্রশ্ন-চিহ্ন,  
যদিও খেলা-ইচ্ছে প্রগাঢ়;

উফ সেই সব খেলা-দিন,  
দিনে-দিনে-রাত অব্দি  
নিস্তার পায়নি! নিস্তার নেয়নি;

ডাকছে আবার খেলা-সাথি/সাথিরা,  
ভয় হয়, দু’যুগের বিরতিতে  
হুট করে মাঠে নেমে টেঁসে যাব না-কী!!  
ছিঁড়ে-ফিড়ে চিরে-চ্যাপ্টা হয়ে যাব না-তো!  
উফ কত দিন খেলা-খেলি না, খেলা দেখি-না!!

নাহ সে আর খেলবে না,  
সে অবশ্যই খেলবে।

অভুক্ত-হৃদয়ে খেলতে মন্দ লাগে-নি,  
শুধু পা-টা একটু মসকে গেছে;  
আর যাচ্ছিনে, ঐ ওর/ওদের ডাকে,  
ঐ মাঠে, কিন্তু যেতে যে খু-উ-ব ইচ্ছে করে।  
সেই যে কুয়াশাময় দীঘি-বালিকা  
আমায় ডাকে, ক্রীড়াকতরতার দিকে বারে, বারে!!

---

Comments: 16 — https://sonelablog.com/59536-2/#comments
