# অনুভূতির নীল ক্যানভাস…

Author: আলমগীর হোসাইন
Published: 2016-10-11
Category: কবিতা
URL: https://sonelablog.com/48192-2/

> * * *
> 
> #অনুভূতির নীল ক্যানভাস…  
> \-আলমগীর হোসাইন

তুমি আছো অনুভূতির নীল ক্যানভাসে |

তুমি আছো যাপিত জীবনের সব খাম খেয়ালি অবসরে |

তুমি আছো পার্থিব সব সুখের অনুভতিতে |

তুমি আছো একস্টিক গিটারের রুপালি তারে |

তুমি আছো লংড্রাইভের অবচেতন ভাবনায় |

তুমি আছো বরফমাখা শহরের স্লোত হয়ে  
আসা গাড়ির স্টিয়ারিংয়ে |

তুমি আছো রবি ঠাকুরের প্রতিটি গানে |

তুমি আছো গোধুলী বেলার ব্ল্যাকপুলের দূসর বালিতে |

তুমি আছো নিকেলমাখা রুপালি রাতের আড্ডায় |

তুমি আছো জীবন বৈতরণীর প্রতিটা কষ্টের লিপিতে |

তুমি আছো লেইক ডিস্টিকের শেষ বিকেলের পাহাড় ছুঁয়ে ছুটে আসা দমকা হাওয়া |

তুমি আছো মধ্যরাতের নিদ্রাহীন চোখের অসম্ভব অস্থিরতায় ||

তুমি আছো হলিডের তীব্র তুমুল আনন্দ-কাতরতা মাখা স্বর্গপুষ্পঘ্রানে |

তুমি আছো আমার বাড়ির বাগানের সব গুলো গোলাপের সৌরভে |

তুমি আছো রাতের ক্ষুদ্র জোনাকীর আলোতে |

তুমি আছো জ্যোৎস্না রাতে চাঁদ দেখার তুমুল আনন্দে |

তুমি আছো ভোরের শেফালী হয়ে পড়ে থাকা সবুজ ঘাসে সুন্দর মধুভরা উষ্ণতায় |

তুমি আছো আমার আইপ্যাডের কিবোর্ডের প্রতিটা বাটনে |

তুমি আছো আমার সাপ-লুডু খেলার  
(ব্যবসার) সকল প্রেরণায় |
