# আলোকিত শুন্যতা

- Author: [অয়োময় অবান্তর](https://sonelablog.com/author/zasuci-rex/)
- Published: 2016-05-17T08:44:06+00:00
- Updated: 2016-05-17T11:18:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/42734/

---

তোমাকে আজ খুব মনে পড়ছে । পুরোনো  
কাগজ  
পত্র সব বিক্রি করার জন্য একএ করছিলাম । হঠাত্  
থমকে  
দাড়াঁতে হল ।  
একটা কাগজ হাতে তুলে নিলাম । তোমাকে লেখা  
প্রথম  
প্রেম পত্র।  
আলো, চিঠিটি দেখে তোমার কথা মনে পড়ল ।  
চিঠিতে  
তোমাকে উদ্দেশ্য করে লেখা, এক আবেগ  
প্রবণ  
ছেলের মনের কথা । যে ছেলেটা তোমাকে  
চিঠিটা  
কোনদিন দিতে পারেনি ।  
আলো, চিঠিটা দেখে হঠাত্ করে তোমাকে খুব  
কাছে  
পেতে ইচ্ছা করছে । আগে তোমাকে নিয়ে  
বিচিএ  
স্বপ্ন দেখে জেগে উঠতাম । সবচেয়ে  
বেশী কোন  
স্বপ্নটা দেখতাম জানো ? দেখতাম, তোমার হাত  
ধরে  
পুরো স্কুল ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছি । বাতাসে  
তোমার  
চুল উড়ছে । আমি তোমার দিকে একদৃষ্টিতে  
তাকিয়ে  
আছি । ঘুম ভেঙ্গে যাওয়ার পরে ফ্যালফ্যাল করে  
তাকিয়ে থাকতাম ।  
আমাদের স্কুলজীবন শেষ হয়ে যাচ্ছে আলো  
।  
আজকাল আবার প্রথম দিন থেকে স্কুলে যেতে  
ইচ্ছা  
করে । ইচ্ছা করে পুরোনো সব স্মৃতি নতুন  
করে  
ফিরে পেতে ।  
এখন রাত ১০টা বেজে ১৫ মিনিট । আগে রাত  
জেগে বই  
পড়তে পারতাম না । এখন দিব্যি রাত জেগে বই  
পড়তে  
পারছি ।  
আলো, তোমার কি মনে পড়ে যেদিন তোমার  
সাথে  
আমার প্রথম দেখা হয়েছিল ? আমার অবশ্য কিছুই  
মনে  
পড়ে না ।  
তোমার সাথে পরিচয় হবার পর মনে হল তোমাকে  
তো  
আমি পেয়েই গেলাম । কিন্তু আমি বোকা ছিলাম ।  
তোমাকে আমি বুঝতে পারি নি । আমি তোমাকে  
আমার  
মত করে সাজিয়েছিলাম ।  
তোমার সাথে কথা বলার দিন, সেইদিন কি গভীর  
আনন্দ  
আমাকে অভিভূত করেছিল । মনে হয়েছিল আমার  
আলোকে আমি পেয়েছি ।  
তুমি অন্য কাউকে পছন্দ করতে । আমি তা ধরতে  
পারি নি  
। শুধু বুঝতে পারছিলাম, তুমি কোন দিন আমায়  
ভালবাসবে  
না । আলো, আমি কি ভালবাসিনি ! তবে কেন এত  
কাছে  
এসে কষ্ট দিলে ? আমার অপরাধ কি ছিল ?  
ক্রমে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে  
লাগলে  
। প্রায়ই তোমাকে অন্য জনের সাথে কথা বলতে  
দেখতাম । আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম ।  
আহ্ ! লিখতে লিখতে কেমন যেন লাগছে । এখন  
মাএ  
সাড়ে ১০টা । কিন্তু মফস্বলে সাড়ে ১০টা মানে  
ভীষণ রাত  
। তবু ইচ্ছা করছে নির্জন রাস্তায় হেঁটে হেঁটে  
গান  
গাইতে । আহ্ ! তাও করতে মন চাইছে না ।  
আলো, কবে যেন তুমি অন্য জনকে  
ভালবাসলে ? দিন-  
তারিখ এখন আর মনে পড়ে না । আসলে আমি তা  
জানিও  
না । আমি রাস্তায় দাড়িয়ে দেখলাম, তুমি ওর সাথে  
বিড়বিড়  
করে কি যেন বলতে বলতে স্কুল গেটের  
দিকে  
এগুচ্ছেলে । খানিক পর দেখলাম তুমি খুব হাঁসছো ।  
অন্য জনও মুচকি মুচকি হাসছে ।  
সেদিন আমার আত্মহত্যার কথা মনে হয়েছিল । কিন্তু  
আমার সাহস কম । তাই কিছু করতে পারি নি ।  
আমি ভিরু ছিলাম । সব মেনে নিলাম । কিন্তু আমার  
হৃদয়ে  
তোমার জন্য ভালবাসার সঙ্গে গ্লানি ও ঘৃণা রেখে  
দিলাম  
। কারণ আমি একজন সাধারণ ছেলে ।  
সময় কাটতে লাগল । নিজেকে শামুকের মত গুটিয়ে  
নিলাম  
। আসলে কখনোই তুমি আমাকে বোঝনি ।  
ব্যক্তিগত  
হতাশা ও ব্যর্থতা – এই দুই মিলিয়ে মানসিক ভাবে  
অসুস্হ্য  
হয়ে পড়লাম । রাতে ঘুম হয় না, পড়াশুনাও ঠিকমত  
করতে  
পারি না ।  
তোমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে । হাসতে  
হাসতে,  
কখনও বা হাত ধরে । আমি তাকিয়ে থাকতাম ।  
তোমার কথা মনে হলেই এখন কষ্ট হয় । ভালবাসার  
কষ্ট । না পাওয়ার কষ্ট ।  
আলো, আমরা সবাই অল্প ক’দিন বাঁচি । তবু এসময়ে  
কত  
দুঃখ-সুখ আমাদের আচ্ছন্ন করে রাখে । কত না  
পাওয়ার  
বেদনা,কত আনন্দ আমাদের চারপাশে ঘুরে বেড়ায়  
। কত  
শূণ্যতা বুকের ভেতর হা-হা করে ।  
আলো, এখন গভীর রাত্তি । আবার হয়ত কোন  
একদিন  
তোমার কথা মনে হবে । আমার মনের কিছু লিখব  
আবার  
। আলো, তুমি ভাল থেকো । সুখে থাক……

---

Comments: 20 — https://sonelablog.com/42734/#comments
