# 3G এবং সতর্কতা

Author: জিসান শা ইকরাম
Published: 2013-09-29
Category: একান্ত অনুভূতি, বিজ্ঞান ও প্রযুক্তি
Tags: 3G, 3G এবং সতর্কতা, থ্রি জি, থ্রি জি মোবাইল, বাংলাদেশে অপব্যবহার ।, বাংলাদেশের শিশু কিশোর গণ এর অপব্যবহারের স্বীকার হতে পারে
URL: https://sonelablog.com/3g-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/111-300x257.jpg "11")](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/111.jpg)

প্রযুক্তিগত সুবিধা আসবেই , একে ঠেকানো যায় না । কিন্তু আমরা বাঙ্গালীরা এর অপব্যবহার করি খুব ।  
মোবাইলে 3G এসে গিয়েছে । টেলিটক শুরু করেছে আগেই , আজ শুরু হলো গ্রামীণ ফোনের। মন্ত্রী ” **ভিডিও কল** ” করার মাধ্যমে গ্রামীণ ফোনের 3G উদ্বোধন করলেন। আশাকরা যায় আগামী বছরের মার্চ মাসের মধ্যে সমগ্র দেশে 3G সুবিধা পাওয়া যাবে।

লক্ষ্য করে দেখুন ” **মন্ত্রী আজ ভিডিও কলের মাধ্যমে 3G উদ্বোধন করলেন** ” – হাইলাইটস এই খবরে , যেন 3G একমাত্র ভিডিও কলেই ব্যবহৃত হবে। অথচ ” **মন্ত্রী একটি কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে এটি উদ্বোধন করলেন** ” – এমন হলেই ভালো হতো ।  বলা বাহুল্য সমস্ত মোবাইল অপারেটরগন এই ভিডিও কলের উপরই তাদের প্রচারনায় জোর দিবেন । বর্তমানে যেভাবে রাত ১২ টার পর কল রেট সর্বনিম্ন – একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই এই রাত ১২ টার প্রচারনা তা বুঝাই যায়।

3G এর অপব্যবহার ভয়াবহ রূপ নিতে পারে । এখানেও রাত ১২ টার পরে বিশেষ অফার দিবে মোবাইল অপারেটরগন এটা নিশ্চিত। কি কি হতে পারে ভিডিও কলে এটি আমরা সবাই জানি এবং বুঝি । কত যে কেলেঙ্কারি , কত ভিডিও যে অনলাইনে প্রকাশ হবে , তা এখনই কল্পনা করা যায় ।

অনুরোধঃ  
১ / বোকার মত ভিডিও কল এ এমন কিছু করবেন না , যাতে আপনি বিব্রত হন ।  
২ / আপনার ছেলে , ছোট ভাই , কন্যা , বোন কে 3G সাপোর্ট করে , এমন সেট কিনে না দেয়াই ভালো । যদি একান্তই দিতে হয় , নজর রাখবেন তার উপর। কারন হিন্দি সিরিয়াল দেখে , আপনি যা ধারনা করেছেন , তার চেয়ে অনেক বেশী কিন্তু তারা বুঝে গিয়েছে ।

*অকঃ 3G  মোবাইলে ব্যাবহার নিয়ে আমার দীর্ঘদিনের বন্ধু ব্লগার মিসুর সাথে আলাপের প্রেক্ষিতে এই পোস্ট লেখার আইডিয়া এসেছে।*  
*পোস্টের কৃতিত্ব মুলতা মিসুর ।*
