# মৃত্যুর ক্যানভাস

- Author: [সীমান্ত সৈকত](https://sonelablog.com/author/simanto-soikat/)
- Published: 2015-09-29T16:52:06+00:00
- Updated: 2015-09-29T17:55:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/35933/

---

আমি মৃত্যু দেখেছি,  
জ্বরায় ক্লিষ্ট মানবের  
আবেগশুন্য নির্লিপ্ত চোখে ।  
শুধু অপেক্ষার প্রহর গুনে যাওয়া ,  
তীব্র অনীহা পাড়ি দিতে ওপারে  
কর্ণকুহরে বাজে তবু মৃত্যু দূতের আহ্বান ।

আমি মৃত্যু দেখেছি,  
রক্ত পিপাসু খুনির  
অতৃপ্ত ছুরির তিয়াসি ফলায় ।  
উষ্ণ রক্তস্নানে গুছবে আত্মার অতৃপ্ততা,  
ভয়ার্ত চোখে মৃত্যুর দিকভ্রান্ত ঢেউ  
দেখে হবে তৃপ্ত মৃত্যু-ভুক নিষিদ্ধ যত কণা ।

আমি মৃত্যু দেখেছি,  
প্রেয়সীর পবিত্র ঠোঁটে  
অঙ্কুরিত অভিমানী হাঁসির রেখায় ।  
প্রেমীর মন পাথারে তুলে আলোড়ন,  
তলিয়ে দেয় প্রেম কূপের আরো অতলে  
সাহস যোগায় বরংবার মৃত্যুর ঝুঁকি নিতে ।

আমি মৃত্যু দেখেছি  
হাঁসি কান্নার সন্ধিক্ষণে,  
হাজারো মানবের অনুরণনে  
আমি মৃত্যু দেখেছি ।

আমি মৃত্যু দেখেছি,  
সাদা কাগজের ক্যানভাসে  
কবির কলমের ছোঁয়ায়,  
সত্যি মৃত্যু মিশে আছে যেথায়  
কবির কবিতার মায়ায় ।।

---

Comments: 28 — https://sonelablog.com/35933/#comments
