# 🌍🔥 যুদ্ধ শুরু হয়ে গেছে — আমাদের কি করা উচিত?

Author: সাফায়েতুল ইসলাম
Published: 2025-06-19
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%f0%9f%8c%8d%f0%9f%94%a5-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/

ইরান সরাসরি ইসরাইলকে আঘাত করেছে। ইসরাইল গাজা ও ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর হামাস তাদের পরিচয় আর মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমেরিকা ইসরাইলের পাশে দাঁড়িয়েছে, ট্রাম্প থেকে শুরু করে সকল ক্ষমতাশালী হাত ধরে তাদের সাপোর্ট নিশ্চিত করছে।

কিন্তু ইরান একাই বুক চিতিয়ে লড়ছে। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান প্রমাণ করেছে যে অন্যায়ের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ানো সম্ভব। যদি অন্য মুসলিম দেশগুলোও তাদের পাশে থাকত, আজ গণহত্যা এভাবে দেখতে হতো না।

আমেরিকা আবার ইরাক-ইরান যুদ্ধের হুমকি দিচ্ছে। চীনও অবস্থান নিচ্ছে — অর্থাৎ যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়ছে। বিশ্বযুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছি আমরা সবাই। পারমাণবিক অস্ত্রের ঝুঁকি এই যুদ্ধকে আরেকটি ধ্বংসাত্মক অধ্যায়ে নিয়ে যেতে পারে।

আমরা কি চাই আমাদের সন্তানদের জন্য একটা ধ্বংস হওয়া পৃথিবী রেখে যেতে? এখনই সময় সবাইকে সচেতন হওয়ার, সত্য বলার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।

⚠️ **এখনই থামাতে হবে যুদ্ধের আগুন — না হলে পুরো পৃথিবীই পুড়ে যাবে!**
