# ★ শুকতারা ★

Author: মণি কাশফিতা
Published: 2020-04-14
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e2%98%85-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e2%98%85/

মনের আকাশ জুড়ে  
শুকতারা হয়ে  
যুগ যুগান্তর ধরে  
তুমি রবে আমার  
অন্তরে অন্তরে।

চাঁদ হয়ে জোৎসনা ছড়াও  
মনের অন্ধকারে।

সূর্য্য হয়ে জেগে ওঠো  
প্রেম অগ্নি নিয়ে।

কখনো বা ঝড়ো হাওয়ায় বয়ে  
কালবৈশাখী আনবে নাকো ডেকে।

রংধনুর সাত রঙ্গে  
সাজবে তুমি রঙ্গিন করে  
রাঙ্গিয়ে দিও তুমি আমায়  
ভালবাসার আবির হয়ে।
