# •••••••আমার প্রেমিকারা•••••••

Author: বায়রনিক শুভ্র
Published: 2017-03-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e2%80%a2%e2%80%a2%e2%80%a2%e2%80%a2%e2%80%a2%e2%80%a2%e2%80%a2%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e2%80%a2/

বলেছিলো আমার এক প্রেমিকা-  
মেয়েদের অন্তর্বাসের আর এক নাম কাঁচুলি,  
খুব আবেগ নিয়ে তার কাঁচুলি দেখতে চেয়েছিলাম;  
জবাবে সে মৃদু হেসেছিলো।

কেউ দিয়েছিলো ঠোটে-  
নোনা স্বাদে অমৃতের ছোয়া;  
অপেক্ষায় থাকতাম সে অমৃত পানের।

অন্যজন জানিয়েছিলো ঋতুস্রাবকালে  
নাভিদেশে ব্যাথার কথা।  
মুচকি হেসে বলেছিলাম,  
এসো তোমার ব্যাথায় আদর করে দেই।

আমার প্রেমিকারা অনেক কিছু শিখিয়েছিল;  
কিন্তু, তাদের ভুলে যাওয়ার উপায় কি-  
সেটা কেউই জানায়নি।।
