# ৭১ টিভি বয়কট করাই কি সমাধান?

Author: তৌহিদুল ইসলাম
Published: 2020-10-16
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a7%ad%e0%a7%a7-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/

**একাত্তর টিভি বয়কট করুন** এই নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। কিন্তু কেন এই আন্দোলন? ইসলাম ধর্মের বিরুদ্ধে একাত্তর টিভি কি বলেছে তার কোন প্রমাণ পেলামনা। বরং কিছু মানুষকে ধর্মীয় আলোচনায় বিদ্বেষমূলক নচ্ছার কথাবার্তা বলা শুনতে শুনতে ঘেন্না ধরে গেলো। অল্প কিছু মানুষের জন্য ইসলাম ধর্ম যেমন কলঙ্কিত হতে পারেনা তেমনি কেউ চাইলেই একাত্তর টিভি বন্ধ হবেনা, উল্টো টিভি চ্যানেলটির কাটতি আরো বেড়ে গেলো।

লক্ষ্য করলে দেখবেন, একাত্তর টিভি বয়কটের ডাক দেয়া তারা ধর্ষণবিরোধী আন্দোলনে কিন্তু নির্বিকার ছিলো। কিংবা ধর্ষক, বলাৎকারীদের বিরুদ্ধে তারা নিশ্চুপ কারন তাদের ধারনা এতে জ্ঞাতি মুসলিম ভাইয়েরা লজ্জায় পড়বে। আর যেমনি একাত্তর চ্যানেলটি এরকম লেবাসধারী কিছু ব্যক্তির মুখোশ খুলে দিয়েছে অমনি তাদের দেহে আগুন জ্বলে উঠলো।

[কেন ৭১ টিভি বয়কট করতে বলছে জানতে হলে পড়ুন এখানে।](https://bdnews20.com/post/%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0/%E0%A7%AD%E0%A7%A7-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF)

একাত্তর চ্যানেলটি নাকি আওয়ামী ঘরানার টিভি! কই চ্যানেলটিতেতো তার কোন তাবেদারিত্ব দেখলামনা। আসলে মানুষকে বিভ্রান্তকারী তথাকথিত এসব বক্তাদের সমস্যা একাত্তর টিভি চ্যানেলকে নয়, সমস্যা ৭১ এর চেতনায়। তারা ভুলে গিয়েছে রাজাকার গোলাম আযমের জানাজার লাইভ এই একাত্তর টিভিই দেখিয়েছিলো। ২০১৩ থেকে আজ পর্যন্ত একাত্তর টিভি বামাতি, জামাতি, নুরা গংদেরই বিভিন্ন টকশোর কাটতি বাড়াতে নিয়ে এসেছে। অকৃতজ্ঞ আর কাকে বলে!

ইসলামি বক্তৃতার নামে নারীদের হেয় করা সেই সকল বক্তাদের বক্তব্যের বিরোধীতা করে তাদের [মুখোশ খুলে দেয়া ৭১ টিভির সেই রিপোর্ট পড়ুন এখানে-](https://www.facebook.com/ekattor.tv/videos/356293688915413/)

অবশ্য তাদের আর দোষ দিয়ে কি লাভ। পঞ্চাশ পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এরা যে পাতে খেয়েছে সেই পাতেই ক্রিয়াকর্ম সম্পন্ন করেছে। এরপর সেই উপকারী গৃহকর্তার গলা কেটেছে তারাই এরা। জন্মই তাদের হয়েছিল ধর্মের নামে দল তৈরী করে। ইসলামের আবার দলাদলি কিসের? ধর্মকে পুঁজি করে তারা যে গলাবাজি করবে এ আর নতুন কি!

নারীরা কি শুধুই ভোগের বস্তু! একজন নারী সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এটা তাদের সহ্য হয়না। নাহলে তাদের এত লাগে কেন? [নারীদের নিয়ে কটুুুক্তি করা সেই ভিডিওটি দেখুন এখানে-](https://www.facebook.com/ekattor.tv/videos/335420817749941/)

এবার মজার ঘটনা শোনেন। গতপরশু থেকে আমার বাসার পিচ্চিগুলো আম্মাসহ সবাই স্টার জলসা, জি টিভি না দেখে শুধু একাত্তর টিভি চ্যানেল দেখছে। আম্মাকে বললাম ঘটনা কি? আম্মার উত্তর হলো একাত্তর টিভি নিশ্চই সত্য খবর প্রকাশ করেছে না হলে এত লোকের জ্বলে কেন, তাই দেখছি।

আর পিচ্চিদের উত্তর ছিলো- একাত্তর চ্যানেলের উপস্থাপিকারা নাকি ড্যাশিং। তাদের স্কুলের মিসদের মতন! যেহেতু তারা স্কুল যেতে পারছেনা তাই একাত্তর চ্যানেলেই স্কুলের ম্যাডাম দেখার উপলক্ষ্য বানিয়েছে। এসব কথা শুধুমাত্র মজা করার জন্যই বলা। বাচ্চারা অনেক কিছুই না বুঝে বলে। কিন্তু আমরাতো আর বাচ্চা নই। আদব লেহাজ আমাদের মেনে চলতে হয়।

কথা হলো সারাদেশে যদি ত্রিশ ভাগও এই অবস্থা হয় এর ফলাফল হচ্ছে হেলিকপ্টার বক্তারা কয়েকহাজার ফলোয়ারকে চিরতরে হারিয়েছে। এই লোকসান তারা কিভাবে সামাল দেবে সেটা চিন্তা না করে কিছু মানুষ বলে বেড়াচ্ছে একাত্তর চ্যানেল নাকি কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার হারালো!

তাদের ভাষ্যমতে একাত্তর টিভি ইসলাম বিদ্বেষী। এই কারনে কিছু বক্তা আর তাদের শরীকগণ চ্যানেলটিকে বয়কটের ডাক দিয়েছে। বুঝলাম, তাহলে ভন্ড কিছু আলেমদের শিশু বলাৎকারের কারনে তাদের মাদ্রাসাগুলো বয়কটের ডাক দেয়া কি খুব অযৌক্তিক হবে? প্লিজ, এই যুক্তি খন্ডিয়ে যান।

চ্যানেলটির কয়েকজনের কারনে একাত্তর চ্যানেল বয়কট করার কথা বলা যেমন উদ্ভট তেমনি কিছু ব্যক্তির মূর্খতা নিয়ে নাচানাচি দেখার চেয়ে তাদের বয়কট করা আরো অতি উত্তম। আমি একাত্তর চ্যানেল আর তথাকথিত বক্তাদের কারোরেই পক্ষে বলছিনা। চ্যানেলের কিছু ব্যক্তির কৃতকর্মের দায় যেমন পুরো চ্যানেল বয়কটে এর সমাধান নয় তেমনি কিছু মাওলানা লেবাসধারী ব্যক্তির কৃতকর্মের দায় কিন্তু পুরো আলেম সমাজের নয়।

আমরা সমস্যার গভীরতা অনুধাবন করিনা, অথচ কান নিয়ে যাওয়া চিলের পিছনে দৌড়াই। যাদের কারনে আর যেসব কারনেই এতসব সমস্যা দায়িত্বশীলদের উচিত তার সমাধান খোঁজা। একাত্তর চ্যানেল বয়কট করুন এটি কোন সমাধান হতে পারেনা।
