# ৫০তম পোষ্ট এবং বন্ধুদের জন্য ছোট্ট একটি উপহার।

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-12-14T14:19:11+00:00
- Updated: 2013-12-14T14:33:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: ৫০ তম পোষ্ট, নীলকন্ঠ জয়ের ডায়েরী
- URL: https://sonelablog.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c/

---

**সোনেলা**য় যোগ দিয়েছি ২৩ সেপ্টেম্বর, ২০১৩ইং তারিখ রাত ৯টা ৪৮ মিনিটে। দিনের হিসাবে **৮৩ দিন**(চলছে)। এই সামান্য কয়েকদিনে সোনেলাকে ভালোবেসে ফেলেছি আপন নীড়ের মতই। ভালোবাসা পেয়েছি মোটামুটি সবার। কিন্তু কিছু দিতে পেরেছি কিনা সেটাও জানিনা। তবে **চেষ্টা করেছি সবার পোষ্টেই** মন্তব্য করতে। সবাইকে আপন করে নিতে। **সফলতা ব্যার্থতার বিচারক আপনারাই**। যেকোন ভুল আচরণের জন্য **ক্ষমা চেয়ে নিচ্ছি করজোড়ে। **

চেয়েছিলাম এই পোষ্টিতে শুধু আমার কথাই লিখবো। পরে ভেবে দেখলাম এটা সম্পূর্ণ স্বার্থপরের মতো একটা সিদ্ধান্ত হয়ে যাবে। যে **সোনেলা এবং সোনেলার ভাইবোনেরা** আমাকে এতকিছু দিলো তাদের ঠকানো আমার অন্যায় হবে। তাই এই পোষ্টে যেসকল বন্ধুরা বই পড়তে ভালোবাসেন(আমার বিশ্বাস সবাই) তাদের জন্য কিছু **মুক্তিযুদ্ধের বই**য়ের পিডিএফ ভার্সন দিলাম। **খরচ** আমি দিয়ে দিয়েছি, তাই একদম বিনাখরচে **ডাউনলোড** করতে পারবেন।   \|/

**[মুক্তিযুদ্ধের বই সমগ্র (Pdf)](http://ebookbd.info/liberation-war-books-download.html)**

আমার সকল পোষ্ট পড়তে **[এখানে ক্লিক](http://sonelablog.com/archives/author/nilkanthojoy/)** করুন। আর আমার প্রোফাইলের বাইরে কিছু জানার থাকলে **মন্তব্য করুন** , আমি উত্তর দিবো।

পরিশেষে**সোনেলা** ব্লগের সঞ্চালকসহ সকলের কাছে কৃতজ্ঞটা প্রকাশ করছি এমন একটি আন্তরিক ভালোবাসার বন্ধনে এই ক্ষুদ্র ব্যক্তিটিকে বেঁধে ফেলার জন্য।

ধন্যবাদ।।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/images1.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/images1.jpg)

*আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাবো।*

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c/#comments
