# ২১ শের মেলায় , গল্প সমগ্র “নাকছাবি”

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2016-02-08T05:50:59+00:00
- Updated: 2016-02-08T05:57:29+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be/

---

[!\[12463589_10204145611360572_1083467611_n\](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/12463589_10204145611360572_1083467611_n-300x213.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/12463589_10204145611360572_1083467611_n.jpg)

২১শের মেলায় আমার গল্প সমগ্র নাকছাবি পাওয়া যাবে ২০০৫, ২০০৬, ২০০৭ নং স্টলে, মিজান পাবলিশার্সে ; আগামী ৯ তারিখ হতে।

আমি সোমত্ত ভান,

এইত কেবল শুরু ,এ আমার কি হল ! আমি সারাদিন তার চিন্তায় বিভোর থাকি । ময়ূরকণ্ঠী নৌকায় দুলতে থাকি । শুধু মনে হয় তাকে দেখি, তার মুখের দিকে তাকিয়ে থাকি । তিনদিন ঘরের মধ্যে গেল , তারপর যা হয় । ব্যাথা কমে যাওয়ায় প্লাস্টার করা পা নিয়েই যতটা পারা যায় কাজ করতে হল । মা গুজগুজ করেন কিন্তু উপায় কি, তা না হলে খালাম্মার মুখে শ্রাবনের মেঘ জমে । সুতরাং অগতির গতি, কাজে লেগে যাওয়া । কিন্তু আমার বাড়তি পাওনা আমি কিছু একটা ছলে তার সামনে যেতে পারি , অপরাধীর মুখ নিয়ে জিজ্ঞেস করে, কেমন আছি আমি , এখনো ব্যাথা আছে কিনা । কি করে বলি ব্যাথা আমার পায়ে নয় বুকের মধ্যিখানে । কি ভীষণ ব্যাথা ! সে শুধু আমি একাই জানি ।

নাকছাবি,

একটা নিষ্পাপ কিশোরী গুটিকয় মানুষের ইচ্ছায় বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং সেদিন অতি সামান্য কারণে সামাজিক দায়বদ্ধতায় এবং ধর্মের দোহাই দিয়ে বলি হল । অনেক দিন আগের হতবিহবল মনিরার অবরুদ্ধ কান্না আজ বাধভাঙা অবাধ স্রোতধারায় নিঃশব্দে বয়ে চলেছে আর হাতের আঙ্গুলে ধরা নাকছাবিটাকে ধুয়ে মুছে গ্লানিমুক্ত করছে যেন ।

এবং আরও অনেক

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be/#comments
