# ২০১৫ সালে সোনেলার সর্বাধিক পঠিত ৫০ টি পোষ্ট – পর্ব ২

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2016-01-08T20:27:26+00:00
- Updated: 2016-01-22T17:06:23+00:00
- Category: [সোনেলা বার্তা](https://sonelablog.com/category/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7/

---

আমাদের ভালোবাসার একটি উঠোনের নাম হচ্ছে সোনেলা। আমাদের লেখালেখির ভূবন বলতে এই সোনেলাকেই বুঝি। খুব আহামরি কোন লেখার জগৎ নয় এটি, তবে আন্তরিকতা,হৃদ্যতা, ব্লগার বা লেখকদের পারস্পরিক বন্ধন এখানে অনেক দৃঢ়, যা অনেক সাইটে অনুপস্থিত।  
২০১৫ সালে আমাদের এই সোনেলায় প্রচুর লেখা এসেছে। প্রচুর মান সম্মত লেখাও প্রকাশিত হয়েছে এখানে। বর্তমান পোষ্টে লেখার মান বিচার নয় পাঠকরা কোন লেখা গুলো সর্বাধিক পড়েছেন এটি বিবেচনায় এনে ২০১৫ সালে সর্বাধিক পঠিত পঞ্চাশটি পোস্ট দুই পর্বে প্রকাশ করা হবে, যার প্রথম ২৫ টি পোস্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ২০১৪ সালের সর্বাধিক পঠিত কুড়িটি লেখা নিয়ে পোষ্ট দিয়েছিলেন সোনেলার জনপ্রিয় ব্লগার আমাদের সবার প্রিয় লীলাবতী। তিনি পারিবারিক ব্যস্ততার কারনে অপারগতা প্রকাশ করায় এবং সোনেলা ব্লগ টীমের অনুরোধে এবছর আমিই দিলাম পোষ্ট। পোষ্টের সমস্ত তথ্য সোনেলা ব্লগ টীম সরবরাহ করেছেন।

পঠিত সংখ্যা দেখে সবাইকে লেখার মান বিবেচনা না করার জন্য আবারো অনুরোধ জানাচ্ছি। এখানে বেশিরভাগ লেখা পুরাতন ব্লগারদের। হতে পারে আইডেন্টিটি একটা ফ্যাক্টর, সাথে সাথে অন্য ব্লগারদের লেখায় নিয়মিত অংশগ্রহনটাও জরুরী। আবার কি ধরনের লেখা পাঠক পছন্দ করেন, এই ব্যাপারটাও এড়ানোর নয়।  
তাহলে আসুন দেখি ২০১৫ সালে সোনেলায় প্রকাশিত সর্বাধিক পঠিত ৫০ টি পোষ্ট এর দ্বিতীয় ২৫ টি————-

২৬। [চাঁদ মামা আজ বড্ড একা (old school)](http://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be-old-school/)  
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়  
পোস্টটি ২০৩৫ বার পঠিত হয়েছে  
ওল্ড স্কুল ব্যান্ডের একটি গান, যা আমাদের ছোটবেলার সেই রূপকথাকে বারবার মনে করিয়ে দেবে, এনে দেবে হাহাকার। সময়ের কলে হারিয়ে যায় আমাদের শৈশব। ছবির সহযোগে সাজানো এই গানটি  ২৬ নাম্বার শীর্ষ পঠিত লিস্টে উঠে এসেছে।

২৭। [বারান্দা থেকে](http://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/)  
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়  
পোস্টটি ২০২৭ বার পঠিত হয়েছে  
দূর দূরময় ঘুরে বেড়ালেও কি আসলে সুখ খুঁজে পাওয়া যায়? সুখের জন্য একটা বারান্দা হলেও হয়তো হয়। বারান্দা থেকে তোলা ছবি নিয়ে লেখকের এটি একটি ছবিব্লগ, সাথে নিজের কিছু অনুভূতি।

২৮। [ক্রিং ক্রিং… সবাই আমার ছালাম নিন (আড্ডা)](http://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2/)  
ব্লগারের নামঃ লীলাবতী  
পোস্টটি ২০০৯ বার পঠিত হয়েছে  
কাজকাম কিছুই নাই? তাতে কি হয়েছে? লীলাবতী আছে না!! আড্ডা পোস্টে হাজির করলেন সবাইকে। হুশিয়ারী দিলেন, যারা আসবেনা, লীলাবতী আগামী এক মাস তাদের পোস্ট পড়বেনা। না যাইয়া আর উপায় আছে!! ঘুম ফালাইয়া দৌড়াইছি।

২৯। [অনূসুয়া-অ্যান আনসলভড মিস্ট্রি-২](http://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ad%e0%a6%a1-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8-2/)  
ব্লগারের নামঃ ফ্রাঙ্কেনেস্টাইন  
পোস্টটি ১৯৯৫ বার পঠিত হয়েছে  
চমৎকার থ্রিলিং পাঁচ পর্বের গল্পের দ্বিতীয় পর্বটি শীর্ষ নাম্বার ২৯। সেনা, কমান্ডার আর সবকিছুর ভীড়ে রহস্যময়ী আরিশা কে ঘিরে এই গল্পটি লেখকের অনন্য সৃষ্টি।

৩০। [একটি উন্নয়ন কার্যক্রম ,,, অতঃপর মায়া্‌,,,](http://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%85/)  
ব্লগারের নামঃ অরুনি মায়া  
পোস্টটি ১৯৭৩ বার পঠিত হয়েছে  
সোনেলা ব্লগের উন্নতি সাধন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছিল ব্লগাররা। অরুনি মায়ার পুরা ঘর তো বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়া গুড়া করে দিয়েছিল সোনেলা 🙂 একটা ঘরে থাকলে, সেটা যত ছোট আর গরিবী হোকনা কেন তাতে একটা টান পড়ে যায়, তা পরিবর্তন করতে গেলে মেনে নেয়াটা শুরুতে কষ্টদায়কই হয়। চমৎকার একটি পোস্ট।

৩১। [মন হারানোর বেদনা](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be/)  
ব্লগারের নামঃ অরুনি মায়া  
পোস্টটি ১৯৬৮ বার পঠিত হয়েছে  
মন-তা সে যতই গুছিয়ে গাছিয়ে যত্ন করে রেখে দেয়া হোকনা কেন, কোথা থেকে কে এসে কখন যে  সেটা চুরি করে নিয়ে যায় তা কারো জানা নেই। অরুনি মায়ার মন হারানোর এইটা একটি নির্মম কষ্টদায়ক পোস্ট। কেউ তার মনটাকে খুঁজে পেলে অতিসত্বর তাকে ফিরিয়ে দেবার জন্য অনুরোধ রইলো।

৩২। [সোনেলা ব্লগার্স মিলনমেলা ২০১৫](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%86%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ab/)  
ব্লগারের নামঃ ভোরের শিশির  
পোস্টটি ১৯৫৩ বার পঠিত হয়েছে  
দ্বিতীয়বারের মত একটি মিলনমেলার আয়োজনের দাবী সকল ব্লগারের, যদিও মডারেটররা কর্নে শুনতে পান কিনা কে জানে। এই পোস্ট শীর্ষে আসায় বোঝা গিয়েছে ব্লগাররা সবাই মিলন আড্ডার জন্য কতোটা উন্মুখ। মোডারেটররা প্লিজ মিলন মেলার আয়োজন করুন, নইলে অনশনের ঘোষনা আসবে শিঘ্রই।

৩৩। [সাদা-কালোর রঙিন পৃথিবী](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/)  
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়  
পোস্টটি ১৯৪৬ বার পঠিত হয়েছে  
ইহা একটি স্কেচ এবং তার ইতিহাস ও ভবিষ্যত সম্পর্কিত রম্য পোস্ট। এটিকে ট্রায়াল পোস্টও বলা যেতে পারে।

৩৪। [সোনেলা ব্লগারদের নিয়ে সম্মিলিত উপন্যাস](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf/)  
ব্লগারের নামঃ প্রহেলিকা  
পোস্টটি ১৯২৮ বার পঠিত হয়েছে  
সকল ব্লগারদের নিয়ে সম্মিলিত একটি উপন্যাস লেখার আহ্বান জানিয়ে প্রহেলিকার এই পোস্ট।

৩৫। [সোনেলার সম্মিলিত উপন্যাসঃশিরোনামহীনঃ পর্ব-৩](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/)  
ব্লগারের নামঃ নুসরাত মৌরিন  
পোস্টটি ১৮৮৮ বার পঠিত হয়েছে  
সোনেলার সকল ব্লগারের সম্মিলিত উদ্যোগে উপন্যাস লিখবার ধারাবাহিকতায় নুসরাত মৌরিনের  এটি ছিল তৃতীয় পর্ব। লেখকের চমৎকার লেখনীশক্তির প্রকাশ এই পর্ব সবার মন কেড়েছিল।

৩৬। [গন্ধের ভূবনে ফুল ও ডাস্টবিন](http://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ac/)  
ব্লগারের নামঃ অরুনি মায়া  
পোস্টটি ১৮৮১ বার পঠিত হয়েছে  
গন্ধ পাঁচ ইন্দ্রিয়ের একটি হলেও, তার সাথে যে মনের একটা প্রগাঢ় সম্পর্ক আছে, তা নিয়েই এই পোস্ট। তাই প্রিয় মানুষের ঘামের গন্ধও আমাদের কাছে প্রিয় আবার, পেশাগত কারনে সুইপার দেখলে নাক সিঁটকাই। চমৎকার একটি মনসতাত্ত্বিক পোস্ট লেখকের ভাবনার গভীরতা প্রকাশ করেছে।

৩৭। [স্পর্শ](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-2/)  
ব্লগারের নামঃ অরুনি মায়া  
পোস্টটি ১৮৭৪ বার পঠিত হয়েছে  
এক স্পর্শে যে এত গুন আছে তা কিন্তু এই পোস্ট ছাড়া জানতাম না 🙂  স্পর্শ কাঁদায় স্পর্শ হাসায় স্পর্শ জাগায় সুখ, স্পর্শে তোমার দিব কাটিয়ে শত হাজার যুগ। কবির শত হাজার যুগের আয়ু কামনা করছি 🙂

৩৮। [আজ দিনটি তার](http://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/)  
ব্লগারের নামঃ জিসান শা ইকরাম  
পোস্টটি ১৮৬১ বার পঠিত হয়েছে  
বন্ধুর জন্মদিনে লেখা জিসান শা ইকরাম ভাইয়ার অসাধারন এক বন্ধুত্বের লেখা। এই আকালে প্রশ্নহীনভাবে কিছু দিয়ে দেবার অঙ্গিকার সবাই করতে পারেনা, জানেওনা।

৩৯। [খোলাচিঠি](http://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)  
ব্লগারের নামঃ অনিকেত নন্দিনী  
পোস্টটি ১৮৫৪ বার পঠিত হয়েছে  
প্রকৃতির সাথে মিশে যাওয়া এক অন্ধকার আমি’র চিঠি তার প্রিয়তমেষু কে। অপেক্ষায় আবারো এক নীল পদ্ম হয়ে সামনে যাবার। চিঠিটা খোলা বলেই জানতে পেরেছি অন্ধকারের বুকে কত আলো থাকে।

৪০। [ব্লগারদের জন্য কিছু রেডিমেড কমেন্ট](http://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf/)  
ব্লগারের নামঃ ব্লগার সজীব  
পোস্টটি ১৮৪৮ বার পঠিত হয়েছে  
ব্যস্ত ব্লগাররা যারা সময় স্বল্পতায় ভুগছেন তাদের কথা বিবেচনা করে ব্লগার সজীবের এটি একটি প্রতিভাময়, জ্ঞানী রম্য পোস্ট। এই পোস্টে কিভাবে কপি পেস্ট করে অসাধারন সব মন্তব্য করা যায় সবাইকে তা দেখানো হয়েছে। এই লেখাটি স্টিকি করে সোনেলার প্রথম পেজে ঝুলিয়ে দেবার পক্ষপাতী আমি। :p

৪১। [কাগজের ফুল](http://sonelablog.com/36931/)  
ব্লগারের নামঃ ভোরের শিশির  
পোস্টটি ১৮৩৫ বার পঠিত হয়েছে  
গরীবের মেয়ে ছেলিনা কোন অভিমানে কাউকে কোনদিন আর ফুল দেয়না! তার পেছনে কি করুন কোন প্রেমের গল্প রয়েছে? চমৎকার একটি রপকথার  গল্প ভোরের শিশিরের।

৪২। [সোনেলার নারী ব্লগার](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/)  
ব্লগারের নামঃ লীলাবতী  
পোস্টটি ১৮২৯ বার পঠিত হয়েছে  
নারী দিবস উপলক্ষে সোনেলার নারী ব্লগারদের নিয়ে লীলাবতীর এই লেখা আমাদের আরো গর্বিত করেছে। আমি গর্বিত একজন নারী হয়ে। নিয়মনীতি তা সেটা যেখানেই হোক, মেনে চলা উচিৎ। সোনেলার নারী ব্লগাররা কখনোই সোনেলার নিয়ম ভঙ্গ করেননি। কণ্ঠ এভাবেই উচ্চারিত হোক।

৪৩। [পূর্ণতর আনন্দ-যাপন](http://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8/)  
ব্লগারের নামঃ নীলাঞ্জনা নীলা  
পোস্টটি ১৮১২ বার পঠিত হয়েছে  
মেঘ নারীকে কাছাকাছি পাওয়া আবার না পাওয়া। পোস্টটির অসাধারন ছবিটি না দেখলে পোস্টটি অপূর্নই থাকবে।

৪৪। [রাজনৈতিক ইতিহাস আর খেলা](http://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/)  
ব্লগারের নামঃ নওশিন মিশু  
পোস্টটি ১৮০১ বার পঠিত হয়েছে  
পাকিস্থান ক্রিকেট কে সাপোর্ট করে যারা খেলাকে মুক্তিযুদ্ধের সাথে মেশাতে মানা করেন তাদের জন্য এই পোস্ট। আমরা সেই জাতি যাদের প্রতি মূহুর্তে মুক্তিযুদ্ধকে বারবার স্মরণ করিয়ে দিতে হয়। ধিক। নওশিন মিশুকে অনেক ধন্যবাদ এই পোস্টটির জন্য।

৪৫। [আমি?](http://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-2/)  
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়  
পোস্টটি ১৮০১ বার পঠিত হয়েছে  
আমি কে খুঁজে পাওয়া কি সত্যিই যায়? লেখকের আমি কে খুঁজে ফেরা আর পাবার একটি পোস্ট এটি।

৪৬। [কাকাতুয়া](http://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be/)  
ব্লগারের নামঃ ছাইরাছ হেলাল  
পোস্টটি ১৭৯৫ বার পঠিত হয়েছে  
কাকাতুয়াও কবির কদর বোঝে, তাই তার জন্মদিনে পার্সেল করে পাঠিয়ে দিলো কলম আর রাইটিং প্যাড।  লেখকের উচ্ছ্বাস প্রকাশের একটি পোস্ট। জানামতে সেই কলম আর প্যাড তিনি কারো সাথে শেয়ার করেননি, যদিও করার কথা ছিল।

৪৭। [মায়ার ছোট্ট গল্প](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)  
ব্লগারের নামঃ শুন্য শুন্যালয়  
পোস্টটি ১৭৯১ বার পঠিত হয়েছে  
রাজকন্যা আর জিরাফের ছবি আর ছন্দে সাজানো বন্ধুকে উৎসর্গকৃত একটি রম্য পোস্ট।

৪৮। [জলের মুগ্ধতা](http://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be/)  
ব্লগারের নামঃ জিসান শা ইকরাম  
পোস্টটি ১৭৮৯ বার পঠিত হয়েছে  
মুগ্ধতাকে খুঁজে নেবার জন্য নায়ক তার নিজস্ব রঙ বারবার পরিবর্তন করে নিচ্ছে। কখনো সে আকাশ, কখনো জল। তবু মুগ্ধতাকে তার চাই-ই চাই। আর মুগ্ধতা? সে কখনো সূর্যাস্তের রঙ, কখনো চাঁদ। জল আর মুগ্ধতার দুজনের সমর্পণ, জিসান শা ইকরাম ভাইয়ার এটি একটা অসাধারন অন্যরকম লেখা, সবার মতো আমাকেও বিস্মিত করেছিল। তিনি এমনও লিখতে পারেন!!

৪৯। [স্বপ্নের সাথে কথা](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/)  
ব্লগারের নামঃ মিথুন  
পোস্টটি ১৭৮৮ বার পঠিত হয়েছে  
কথোপকথনে সোনেলার সব ব্লগারের নাম আর তাদের পোস্ট গুলোকে এনে জড়ো করেছেন মিথুন এই পোস্টে। লেখকের দারুন মজার এই পোস্টটি সবার কাছে খুবই উপভোগ্য ছিল।

৫০। [মায়াবতী](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-2/)  
ব্লগারের নামঃ অরুনি মায়া  
পোস্টটি ১৭৮৩ বার পঠিত হয়েছে  
রাজকন্যা মায়াবতী আর তার বেহালাবাদক রাজকুমারের প্রেমকাহিনী এটি। লেখক তার রূপকথা লেখায় বেশ পারদর্শিতা দেখিয়েছেন এই পোস্টে।

সবাইকে আবারো নূতন বছরের অনেক অনেক শুভেচ্ছা।  
শুভ ২০১৬ -{@

[২০১৫ সালে সোনেলার সর্বাধিক পঠিত ৫০ টি পোস্ট- পর্ব ১](http://sonelablog.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/)

---

Comments: 51 — https://sonelablog.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7/#comments
