# ২রা আগষ্ট—/অরুণিমা মন্ডল দাস

Author: অরুণিমা মন্ডল দাস
Published: 2018-08-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a7%a8%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2-%e0%a6%a6/

> ২রা আগষ্ট—/অরুণিমা মন্ডল দাস
> 
> আঠারো বছর উত্তীর্ণ একটি রোগা পাতলা মেদিনীপুরের মেয়ে  
> ক্লাশ টুয়েলভের চৌকাঠ পেরোনো এক আবছা ছায়া—-
> 
> সেই ছায়াতে সে নিজের মুখ ভবিষ্যৎ সব গুলিয়ে ফেলে  
> পরীক্ষায় এতোটাই টেনশন যে মাথা ঘুরে পড়ে যায়  
> প্রকৃতির সুর কবিতায় আবার বেঁচে উঠে  
> কত রাত না ঘুমানো সন্ধ্যাতারায় মার ছবি এঁকে কেটে যায়  
> কত দিন না খেয়ে না খেয়ে ক্যান্টিনে বান্ধবীদের হাসি ঠাট্টায় মমতাময়ী সেন্টে মন ভরে যায়
> 
> সেই মেয়েটির আজ বিয়ে－－－－－－  
> বাড়িতে না জানিয়ে পালিয়ে কেঁপে কেঁপে কঁাদছে  
> আজকাল সুন্দর ছেলেদের চেয়ে সুন্দর মনের মেয়েরাই“দেবদাস”?  
> বিয়ে? মন্দির নেই?রেজিস্টার নেই? উকিল নেই?  
> কি বিয়ে?
> 
> অসমজাত?পালিয়ে যাওয়া মেয়ে অন্য সংসারে জোর করে আসা জটিল আগাছা?  
> কি হবে?  
> একটা দারুন বুদ্ধি মাথার বটগাছে ঝুরি  
> রাস্তায় আইবুড়ো অবস্থায় রাস্তায় মাথায় সিঁদুর আরা শঁাখা পরানো হবে–?
> 
> বিয়ের উলু নেই?বাবা মা নেই? কাকা জ্যাঠা বরের আত্মীয়রা ছি ছি করবে?  
> আঠারো বছরের মেয়ে মেয়ে আর পঁচিশ বছরের ছেলের বিয়ের সাক্ষী বৃষ্টিভেজা আকাশ আর এক দাদা আর দিগন্তব্যাপী রাস্তা, শঁাখা পলা পরানোর দোকানদার –!
> 
> বিয়ে হল তিনবার  
> একবার রাস্তায় তারপর জায়গা রেজিস্ট্রি , আবার মন্দিরে—
> 
> কত মেয়ে সিঁদুরের ঋণ তে ঋণী–?  
> কত স্বপ্ন চাপা পড়ে যায় মালাবদলের জৌলুষে?  
> কত শত চোখের জল বুকে বাজে শুভদৃষ্টির নির্লজ্জতায়–?
> 
> কত শত প্রেম চোরাবালি খোঁজে অসম্পূর্ন বাসরের দীঘায়–?
