# ১৯৭২ থেকে ২০১২-বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি।

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-07-12T18:06:08+00:00
- Updated: 2013-07-13T17:45:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: ১৯৭২ থেকে ২০১২, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি
- URL: https://sonelablog.com/%e0%a7%a7%e0%a7%af%e0%a7%ad%e0%a7%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

---

অনেক দিন থেকেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে পড়াশুনা করছি । ১৯৭২ থেকে বর্তমান সময় পর্যন্ত ডাটা খুজে পাওয়া কঠিন । তারপরেও যে উৎস থেকে এটি পেয়েছি তার লিংক দিয়ে দিচ্ছি । লিংকে আরো বিস্তারিত আছে । ছবির উপর ক্লিক করে ছবি বড় করে দেখুন ।

এখানে ১৯৭২ থেকে ২০১২ পর্যন্ত সময় কালকে কয়েকটি ভাগে ভাগ করেছি ।  
১৯৭২ – ১৯৭৫ , ১৯৭৫ –  ১৯৮২ , ১৯৮২ – ১৯৯০ , , ১৯৯১ – ১৯৯৬ , ১৯৯৬ – ২০০১ , ২০০১ – ২০০৫ , ২০০৭ – ২০১২ । এখানে শেষ বছরের প্রবৃদ্ধি গ্রহন করে আলোচনা করা হয়েছে । লিংকে গিয়ে প্রতি বছরের প্রবৃদ্ধি যে কেউ দেখে নিতে পারবেন । লিংক এবং কিভাবে দেখবেন প্রতিবছরের প্রবৃদ্ধি তা লেখার শেষ দিকে বলা হয়েছে ।

**১৯৭২ – ১৯৭৫**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1972-to-1975-300x135.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1972-to-1975.jpg)

 

 

 

 

আশ্চর্য হলেও সত্যি যে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল এযাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশী। যুদ্ধবিদ্ধস্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হয়েছিল মাইনাস ১৩.৯৭ থেকে । ১৯৭৩ এ দাড়িয়েছিল ৩.৩৩ । বৃদ্ধির পরিমান ১৭.৩ । ১৯৭৪ এ প্রবৃদ্ধি ৯.৫৯ যা বাংলাদেশের ইতিহাসে সরবোচ্চ । মাইনাস ১৩ দশমিক ৯৭ থেকে এই উত্তরন অকল্পনীয় । ১৯৭৫ এর শেষ সময়ে এসে তা দাড়ায় – ৪.০৯ । মাইনাস ৪ দেখে লীগ বিরোধীদের উল্লসিত হবার কিছু নেই , কারন স্বাধীনতার পর শুরুই হয়েছিল মাইনাস দিয়ে। সেক্ষেত্রে ১৯৭২ এর চেয়ে ১৯৭৫ এর অগ্রগতি ৯.৮৮।

**১৯৭৫ – ১৯৮২**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1975-to-1982-300x127.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1975-to-1982.jpg)

 

 

 

 

বাংলাদেশ ,পাকিস্থান , ভারত , মালয়েশিয়া দেখানো হয়েছে । চীন , আমেরিকা , জাপান , ব্রিটেন এর প্রবৃদ্ধি কেউ ইচ্ছে করলে দেখতে পারেন ।  
*বাংলাদেশঃ  ২ দশমিক ৩৮*  
*পাকিস্থানঃ  ৬ দশমিক  ৫৪*  
*ভারতঃ  ৩ দশমিক ২৪*  
*মালয়েশিয়াঃ  ৫ দশমিক ৯৪*  
প্রতি বছরের প্রবৃদ্ধি দেখা যেতে পারে গ্রাফের উপর কার্সর নিলেই।

**১৯৮২ – ১৯৯০**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1982-to-1990-300x131.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1982-to-1990.jpg)  

 

 

 

বাংলাদেশঃ  ৫ দশমিক ৯৪  
*পাকিস্থানঃ  ৪ দশমিক  ৪৬*  
*ভারতঃ  ৫ দশমিক  ৫৩*  
*মালয়েশিয়াঃ  ৯ দশমিক ০১*

**১৯৯১ – ১৯৯৬**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1991-to-1996-300x131.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1991-to-1996.jpg)  

 

 

 

*বাংলাদেশঃ  ৪ দশমিক ৬২*  
*পাকিস্থানঃ  ৪ দশমিক ৮৫*  
*ভারতঃ  ৭ দশমিক ৫৫*  
*মালয়েশিয়াঃ  ১০ দশমিক ০০ ( চীনের সমান হওয়ায় সম্ভবত আলাদা আসেনি )*

**১৯৯৬ – ২০০১**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1996-to-2001-300x125.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1996-to-2001.jpg)  

 

 

 

বাংলাদেশঃ  ৫ দশমিক ২৭  
*পাকিস্থানঃ  ১ দশমিক ৯৮*  
*ভারতঃ  ৪ দশমিক ৯৪*  
*মালয়েশিয়াঃ  ০ দশমিক ৫২*অর্থনৈতিক মন্দা আমরা সাফল্যের সাথেই মোকাবেলা করেছি । অন্যন্য দেশের প্রবৃদ্ধি দেখুন।

**২০০১ – ২০০৫**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/2001-to-2005-300x131.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/2001-to-2005.jpg)

 

 

 

 

*বাংলাদেশঃ  ৫ দশমিক  ৯৬*  
*পাকিস্থানঃ  ৭ দশমিক  ৬৭*  
*ভারতঃ  ৯ দশমিক  ২৮*  
*মালয়েশিয়াঃ  ৫ দশমিক ৩৩*

**২০০৭ – ২০১২**  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/2007-to-2012-300x127.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/2007-to-2012.jpg)

 

 

 

 

*বাংলাদেশঃ  ৬ দশমিক ৩২*  
*পাকিস্থানঃ  ৪ দশমিক ১৯*  
*ভারতঃ  ৩ দশমিক ২৪*  
*মালয়েশিয়াঃ  ৫ দশমিক ৬১*

সার্বিক অবস্থায় আমাদের বাংলাদেশ এর প্রবৃদ্ধির হার একামত্র চীন ব্যাতিত অন্যান্য দেশের তুলনায় বেশ ভালো । দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলে আমরা অবশ্যই অনেক দূর যেতে পারবো । একদিন  পৌঁছে যাবো স্বপ্নের বাংলাদেশে ।

হতাশার কিছু নেই ।

[**এই লিংকে গিয়ে বছর নির্বাচন করুন । দেশের নাম সিলেক্ট করুন বাংলাদেশ , পাকিস্থান , ভারত , মালয়েশিয়া । চলে আসবে প্রবৃদ্ধি গ্রাফ সহ ।**](http://www.theglobaleconomy.com/compare-countries/#)

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a7%a7%e0%a7%af%e0%a7%ad%e0%a7%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#comments
