# ফাগুন আসে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-02-13T01:29:59+00:00
- Updated: 2017-02-13T02:27:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a7%8e/

---

লৌকিক-অলৌকিকের পাহাড় হাতড়ে  
আলিঙ্গনের মহাভয়ারণ্যের কড়াপাকের ঘ্রাণ ভুলে  
বাস্তব-অবাস্তবের গা ছুঁয়ে, না ছোঁয়ার ভান করে  
অবাক-অচেনা হতে হতে, কিংবদন্তিতে গুলিয়ে ফেলে  
পত্র-নিষ্পত্রের ফাঁদ এড়িয়ে, ফাঁক গলিয়ে, গলি-রাজপথ মাড়িয়ে,  
লাল-সবুজের পাপড়ি মেলা মুক্তোহাসি হেসে  
আকাশী সিঁড়ির সিঁধ কেটে, নেমে এলো একমুঠো ফাগুন-বার্তা  
শানানো ছুড়ি হাতে, হাস্নুর সুবাস নিয়ে, মধু-বিষাদের লহরিতে  
হঠাৎ খেয়ালের বশে, হয়ত ভুল করে বা না-করে,  
“খুন এবার করবো-ই, জনারণ্যের এই মেলায়”  
নাঙ্গাবুক পেতে ছুড়ি নেবো!! ভালোবাসার শহিদ হবো !!  
অচল প্রেমিক!! সাহসী নই এতটা, ছিলামও না।  
পালালাম, নতমুখেই পালাবো,

স্বাগত হে ফাগুন, আবার এসো,  
সাহসী হয়েই অপেক্ষায় দাঁড়াবো;

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a7%8e/#comments
