# “হয়ত”

- Author: [তামান্না](https://sonelablog.com/author/tamanna/)
- Published: 2015-01-25T17:02:15+00:00
- Updated: 2015-01-25T17:02:15+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4/

---

“হয়ত”

হয়ত ফিরবো  
কোন এক ঘোর লাগা দুপুরে,  
না হয় প্রভাতে কোন  
ভিজিয়ে মন শিশিরে।  
হয়ত উঠবে রোঁদ  
মেঘে ঢাকা আকাশে  
সাত রঙ্গা ঘর হবে  
হিমহিম বাতাসে।  
হয়ত বাঁচবো আবার  
একটুখানি মায়াতে  
নীড়ে ফেরা পাখির মত  
ক্লান্ত বিকেল বেলাতে।  
হয়ত একদিন ঠিক হবে সব  
মিথ্যে তোমার মত  
আখিঁ নীরে বিলীন হবে  
মিথ্যে তুমি যতো।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4/#comments
