# হয়তো আমি নই

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-29T05:18:12+00:00
- Updated: 2020-01-29T05:18:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%87/

---

 

হয়তো আমি নই, নয় এই দেহ . . .  
তোমার সত্তা জুড়ে নিবে , অন্য কেহ . . .  
রং তুলিতে রাঙিয়ে দিবে , তোমার . . .  
স্বপ্নের মানুষ , যে জন . .  
তার তরে হবে নিবেদিত প্রাণ . . .  
তোমার উদয় , আমি বিভাজন . . . . . . . !

পূর্ণ অবকাশে , বিষন্ন প্রহরে . .  
একাকী নির্জনে , কিংবা শূণ্য ঘরে . . .  
যদি বাজে কাঁকনের ঝন ঝন . . .  
কিংবা নূপুরের ঝুমুর ঝুমুর ধ্বনি . . .  
ভাবনার আকাশে অচেনা মেঘ এসে . .  
হাত ছানি দেয় যদি , এমনি . . .  
তারে দিও না ঠাঁই . .  
সে যে ছিল বৃথাই . .  
যা সত্য না . . .  
তারে দাও ঘৃণা . . .  
যা হতে মানা . . .  
তারে দাও বঞ্চণা . .  
যা করেছো ত্যাগ . . .  
তার জন্য নয়, আর ভাবাবেগ .. . . !

আজ বিদায়, বি – দায় . . .  
ফেলে আসা সব থাক অনাদায় . . . . !

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%87/#comments
