# হে-বিধাতা

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-05-04T13:54:33+00:00
- Updated: 2020-07-01T21:57:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/

---

- হে- বিধাতা
-
- হে -বিধাতা, এ- কেমন নিষেধাজ্ঞায়
- আবদ্ধ করেছ ষোলকোটি জনতা,
- পথের সন্ধানে তোমায় খুজে দিবসযামীনি
- আশায় আশায় কাঁটিয়েছি দিন-রজনী –
- তুমি তো চোখ ফিরিয়ে দেখলে না।
-
- হে- বিধাতা,
- সহস্র দিনের অপেক্ষায় দিবারাত্রি
- মধুময়, মধুর লগ্নে আতঙ্কিত জননী,
- আনন্দে ভাসা দু-নয়নে পরেছে ছানি
- ভূমিষ্ট হয়ে ছোট্ট সোনামণি অস্পষ্ট চোখে
- ঝাপসা দেখে মাতৃভূমি।
-
- হে- বিধাতা,
- স্পর্শহীনতায়, আকুলতা
- সুর খুঁজে না পায় মাতৃ মমতা?
- বিবস্ত্র দুগ্ধ পিপাসী দৃষ্টি আকুলতায়
- কাঁদছে ছোট্ট শিশু-টি।
-
- হে – বিধাতা,
- এ-কেমন আবদ্ধতা, নিষেধাজ্ঞা
- দেয়াল বন্দী ঘরে মাতৃমমতা,
- তোমারি মুগ্ধ পরশে অশ্রু চোখে, আজ-
- ষোলকোটি জনতা।
-
- হে- বিধাতা,
- শ্বেত-শুভ্র ক্যানভাসে অর্ধসমাপ্ত
- ক্ষুধার্ত মানুষ বাড়ছে ক্রামাগত,
- হে- বিধাতা এ-কেমন নিষেধাজ্ঞা
- তোমার সৃষ্টি নিয়ে তুমি করো খেলা।
-
- হে- বিধাতা,
- যতক্ষণ রবে তুমি এ ধরণীতে
- এ-বিশ্ব সৃষ্টি সঞ্চারিত হবে তোমার চরণে //
- ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/05/FB_IMG_1586554805154.jpg)
- সঞ্জয় মালাকার /

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/#comments
