# হে প্রভু স্মরণে রাখুন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-27T14:37:07+00:00
- Updated: 2020-03-29T09:13:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8/

---

 

অন্ধকারে দাঁড়িয়ে আছি, নিদ্রালু চোখে  
ঝুঁকে পড়া নিরাভরণ নগর রাত্রিতে,  
নিপুণ নেশালু নিঃশ্বাস-প্রশ্বাস, নিরন্তর/পুনর্বার;

ভান করে জাগি/জেগে থাকি, নিস্তব্ধতা নিয়ে, নৈঃশব্দ ভুলে,  
অপেক্ষার ফোঁটা-ফোঁটা শিশির, গলে-গলে পড়ে নিস্তরঙ্গ নদীতে;  
চাঁদের ফেলে রাখ/ফেলে যাওয়া দেয়াল-ছায়ায়  
পাতাদের ঝরে যাওয়া অদ্ভুত আওয়াজ  
ভেসে থাকে, ফাঁকা বিবর্ণতায়;  
বেদনা-প্রাণ তর্কাতীত অবিশ্রান্ততায় আয়ুর অপচয়ে  
শুশ্রূষা খোঁজে, সমাহিত অন্তরে, একটি মাত্র প্রার্থনায়;

হে প্রভু,  
স্মরণে থাকুন, স্মরণে রাখুন,  
প্রতি পলে, প্রতি ক্ষণে।

ছবি……নেট থেকে;

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8/#comments
