# হে পিতা ফিরে এসো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-12T16:13:09+00:00
- Updated: 2019-12-12T16:15:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/

---

 

অতিকায় রক্তনদী পেরিয়ে এসে স্বাধীনতা তুমি কেমন আছ?  
সুখের নীরব নিঃশ্বাসে, সূর্যের চোখে চোখ ফেলে জানতে চাই,  
এক বিশ্বস্ত সারস-বেলার শূন্য কোলাহলের অ-রূঢ় চিৎকারে,  
এক বুক শান্তি আর অফুরান আনন্দে।

অনুভূতিহীন নিষ্প্রাণ প্রাণানন্দের সিডর ছুঁয়ে ছুঁয়ে বিড়াল ধ্বনি শুনি,  
কৃতজ্ঞতার চকচকে আস্তরণে নিখুঁত নিংড়ানো মধু চাখি;  
রমণীয় আনন্দ-স্রোত-প্রতীক্ষা দীর্ঘায়ত হয় না আর  
লাগামহীন ঔদ্ধত্যের চকিত গুঞ্জনে;

হে স্পষ্টভাষী পিতা ফিরে এসো সজীব ক্যানভাসে,  
উপচে-পড়া রঙের রঙিন নূতন বিন্যাসে, শুভ্র সকালের বিশুদ্ধ অনুভবে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/#comments
