# হেমন্ত বাবু তুমি এসো

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-10-21T15:33:16+00:00
- Updated: 2020-10-21T15:33:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/

---

উত্তুরে হিমেল হাওয়া বইছে

ঝিরঝির শিরশির বাতাসের-

স্পর্শে দোলাতে তনু মন!

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

তুমি এসো নাঙা পায়ে ধীরে ধীরে

বিহান-বেলায় শিশিরস্নাত দূর্বা ঘাস মাড়িয়ে!

তুমি এসো পথে প্রান্তরে ছড়ানো-

ছিটানো শিউলি ফুলের সুগন্ধ মেখে!

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

তুমি এসো কৃষকের মুখে তৃপ্তির হাসি হয়ে।

তুমি এসো নবান্ন উৎসবের আমেজে

উন্মাতাল বধুর নম্র হাতে তৈরি-

সুমিষ্ট পায়েসের ঘ্রাণে ভেসে!

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

তুমি এসো গাঁয়ের মেঠোপথ পেরিয়ে,

ইট পাথরের তৈরি চার দেয়ালে বন্দী-

আমার এই শহুরে জীবনে।

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

#ছবি_নেটের

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/#comments
