# হেমন্তর বিরহী ক্রন্দন

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-10-26
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%95/

হেমন্তের আনন্দ-দেহে এ কোন্‌ বিরহ ক্রন্দন!  
নিমেষে-নিমেষে ক্ষণে-ক্ষণে কেঁদে যাওয়া,কাঁদাকাটা;  
ব্যথা-লজ্জার অপঘাত অভিঘাতে দুর্বোধ্য বেদনার স্ফুটনে  
আবেশে ডুবেছো ডুবায়েছো নিদ্রাহীন ছায়া পথের মায়া বিভ্রমে;

হিরণ্ময় প্রেম-অমৃত-অভিলাষী হেমন্ত,  
নিত্য সুন্দরের বার্তা নিয়ে নবান্নের কানে কানে কী বল?  
পৃথিবীর ঐ শেষ সীমায় রূপকথার রাতে,হঠাৎ-ব্যথায়,  
ভালোবাসি ভালোবাসি? আদিম রাতের বেণীর-ফাঁদে?  
নিঃসঙ্গতার ভাঁজ-ভাঁজ ছদ্মবেশে? চাঁদের প্রেত-রাতে?

কবিতার উন্মুখ স্নিগ্ধতা ঘনীভূত নবান্নের আড়াল-মেঘে!
