# হেমন্ত এসেছে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-17T03:17:47+00:00
- Updated: 2020-10-17T03:18:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/

---

 

নিশুতির বনে গিয়ে একটু না-হয় ঘুমিয়েছিলাম  
তাই বলে জেগে উঠবো-না!  
কেউ আমাকে ডেকে জাগাবে-না!!  
হেমন্ত জ্বরে কাঁপতে থাকা মৃদু লয়ের জেগে থাকা  
পূর্ণিমার ডাক, জীবন আনন্দের পথে-পথে পাশে-পাশে,  
সে আমি ঠিক-ই শুনবো;  
নিশি-নীরব আলসে ঘুম-খুন পায়ে পায়ে এগুচ্ছে  
চৌর্যবৃত্তির খোঁজে, এ যেন বাড়া-ভাতে ছাই

নিঃশর্তের নিরীহ হেমন্ত-ডাক,সে আমি শুনবো-ই,  
তুমুল অনর্গল বাঁধার কুহক-প্রাচীর পেরিয়ে;

অতি-কাছের হেমন্ত এসেছে ফিরে,  
সুখের/খুশির ডালি সাজিয়ে।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/#comments
