# হেমন্ত এলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-11-12T02:19:47+00:00
- Updated: 2020-11-12T02:19:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87/

---

হেমন্তের  শেষে নবান্নের ঘ্রাণ

হিম শীতল হিজলে প্রাণ

শাখে  সবুজ পাতা, কাননে কুঁড়ি

আগমনী শীতের বারতা, কাতর বুড়ি

সোনা ঝরা রোদে শিশির মাখা

হেমন্তের বিকেলে আলপনা আঁকা

প্রেয়সীর চুলে সুগন্ধি বেণী

সর্ষে ফুলে প্রকৃতি যেন ঋনি

হাস্নার সুবাসে,  মাধুরী আসে নেমে

কবি প্রেম, অনন্তকাল এখানে আছে থেমে

বিরহ গাঁথা, কত কথা বুকে জমা

হেমন্ত যায়,  হেমন্ত আসে,  আসে না প্রিয়তমা

তার লাগিয়ে কাঁদে প্রাণ, বাঁধে স্বপ্ন বুকে

হেমন্ত এলে, প্রকৃতি জাগে বৈরী অসুখে  ।

 

রচনা কাল  ঃ ১২/১১/২০২০

ঢাকা

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87/#comments
