# হেমন্ত! এলে তাহলে!

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-10-16
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/

রজনীগন্ধার আড়াল নিয়ে কোন এক  
চেনা/অচেনা সৌরভে ভেসে ভেসে এলে!  
স্তব্ধের গভীরতায় গভীর হেমন্ত সকালে;  
শিশিরে শিশিরে আগলে রেখে,  
ঘাস ফুল আর মৌ-গুঞ্জনে;

এ কোন্ নিঃশ্বাস-বিবশ সকাল!  
এ কোন্‌ সোনা-রোদ-ঝলক!  
চকিত মুহূর্তের নিস্তব্ধতায় এঁকে দিলে  
এ কোন্‌ উদ্ধত নরম শব্দহীন রক্তাক্ত-স্নান!  
এক জলজ্যান্ত ক্লান্ত-সুখ-স্বপ্ন,  
মহুয়া-গন্ধে ঘুমহীনের জীর্ণ অন্ধকার-রাত শেষে;
