# হেমন্তের শিশির

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-11T08:50:48+00:00
- Updated: 2019-11-11T15:47:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/

---

 

শিশির-বেলা দিঘলতর সোনা-ফসলের  
ক্ষেত জুড়ে, ঢেউ বয়ে যায়, মুহূর্ত-উৎসবের  
অবিস্মৃতিপ্রবণ মশগুলতায়; পরীদের সাথে,  
এ যেন প্রতীতি হেমন্তের উত্তরাধিকার।

সংশয়ী স্বাপ্নিক মগ্নতার সন্তাপহীন আনন্দ-স্রোত  
অনবরত ছুঁয়ে যায় কৃষকের সোনালী শয়ান,  
অপারঙ্গমতার আত্ম পরিচয় ভুলে একান্নবর্তী  
হেমন্তের-কৃষক পরিবারে আজ বিজেতার সচ্ছলতা।

নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে  
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে  
দূর থেকে কাছে, আরও কাছে।

ছবি… নেট থেকে নেয়া।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0/#comments
