# হেমন্তের পণ

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-11-16T10:54:45+00:00
- Updated: 2020-06-04T17:32:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a3/

---

 

হেমন্ত আজ পণ করেছে খুবলে খাবে কবিতার হৃৎপিণ্ড,  
ছড়ানো-জড়ানো এলেবেলে শব্দদের  
বারোটা-তেরটা বাজিয়ে তাণ্ডবে মত্ত হবে সে;

হারালে হারাক নাকের নোলক  
বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি,  
তাতে কি! কবিতা তার চাই-ই চাই;

রাতের অন্ধকার ফুঁড়ে,  
মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে  
আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..

হায়, কবিতা  
এবার এসো অ-কবিতায়,  
অবগুণ্ঠন মুক্ত হয়ে, লাজ-ভাঙা নিদারুণ বৈভবে  
ছলা-কলা নির্বাসিত করে।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a3/#comments
