# হেমন্তের চাষাবাদ

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-11-18T05:36:16+00:00
- Updated: 2020-11-18T05:38:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

---

 

আমরা আমাদেরই ছিলাম কোন এক রাত জাগা রাত্রিতে,  
শত জনমের স্বপ্নেরা ঘিরে ছিলো বিহ্বলিত উন্মাদনার সাক্ষী হয়ে  
অতঃপর আমরা আমাদের হলাম;  
ভাঁজখোলা রাতের প্রতিফোঁড়ের উষ্ণতায় জমেছিলো মহাকালের নির্যাস,  
জন্ম-জন্মান্তরের নির্যাস পানে আমরা অমরত্ব পেলাম।

প্রতিদিন হতে এক-একটা আস্ত দিন ফুরিয়ে এলে আমরা অপেক্ষা করি আমাদের,  
দিন পেরোনো প্রতিদিন শেষে  
প্রতিরাত্রিতে বেঁচে উঠি নবজাতকের মতো,  
নতুন বোল, নতুন আশা-ভাষার বিনিময়ে উজাড় হয় উৎপন্ন চাহিদা-চাওয়ারা।

লু-হাওয়ায় পুড়ে অঙ্গার ভালোবাসার বাস্তুভূমি  
সোনা জোসনায় হাসে নদী, সোনালী স্পর্শ-প্রতীক্ষায়,  
চাহিদা চাষবাসের এইতো সময়!

দিন শেষে, সব রাত্রিদিনে আমরা আমাদেরই থাকবো  
বদল হওয়া আমি তুমি হয়ে..।

 

* অ-কবিতা  
* ছবি-  [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/#comments
