# হেমন্তের উৎকণ্ঠা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-10-31T11:14:13+00:00
- Updated: 2019-10-31T11:14:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be/

---

 

“বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে।” রুদ্র।  
চকিতে দেখতে পাবে/শুনতে ও পাবে  
নিস্তব্ধতার তীব্র দীর্ঘ নিঃশ্বাস,  
প্রখর রৌদ্র-চঞ্চলতার শেষহীন ব্যাকুলতা  
অচঞ্চল ফসলের মাঠ জুড়ে,  
মৌন হৃদপিণ্ডের শেষ আক্ষেপে;

ইঁদুর এখন নিয়ে যাচ্ছে/নিয়ে নিচ্ছে  
বুক জুড়ে মুড়ে রাখা/থাকা সোনা সোনা ফসল;  
ছিল না এখানে কোন উদ্ধত যমদূত,  
নীরবে নিরবধি কাল বয়ে যাওয়া  
বাঁক-হীন একটি নদী ছিল,  
ছিল, নীল-নির্জন সফেদ সমুদ্রের বালিয়াড়ি,  
দিগন্ত প্লাবিত স্নিগ্ধ আবেগের তপ্ত ভালোবাসা;

কিন্তু আজ শুধুই নির্মম রৌদ্রের আসা-যাওয়া,  
সারা মাঠ জুড়ে আলোড়িত অগ্নিরেখা;  
নিস্তরঙ্গ কাল-স্রোতের উৎকণ্ঠিত হেমন্তে।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be/#comments
