# হেমন্তবর্তিকা তুমি

- Author: [শবনম মোস্তারী](https://sonelablog.com/author/smostari77/)
- Published: 2020-10-26T13:16:43+00:00
- Updated: 2020-10-26T13:16:43+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

স্বর্গের পারিজাত বনের সোনার মৌচাক ভেঙে  
আজ ঝরঝর করে সোনার মধু ঝরে ধরণীতে,  
স্বর্ণ-রৌদ্র-মন্ডিত প্রকৃতির মত তুমিও-  
জীবনে আলোর পদ্মতলে আসীন আসনে।

লীলাময়ের আবির্ভাবে তুমি,  
নয়নভোলানো রুপে প্রাণমাতানো স্পর্শে তুমি।  
অত্যাজ্য হৃদয়বৃত্তির রুপান্তরে তুমি,  
দ্বন্দ্ব কাটিয়ে এসেছ আলোকবর্তিকা হয়ে।

জেনে রেখো আমি আছি  
জোনাকির মায়াবী আলো হয়ে;  
হেমন্ত শিহরণ পল্লবে মধুমাল্য হাতে নিয়ে-  
নির্জন বনমাঝে শিউলিতলায় দাঁড়ায়ে।

#### – প্রিয় ব্লগার তৌহিদকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

---

Comments: 46 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
