# হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-13T13:18:38+00:00
- Updated: 2020-08-13T13:18:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

ফুঁসে ওঠা জলরাশি ছুঁড়ে দ্যায় শুধুই  
ডুব-যন্ত্রণা ফি বছর,  
সোমত্ত-বান প্লাবন মেলে শুধুই  
ভাসিয়ে দেয়, ভাসিয়ে নেয়,  
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।

বিভাজিত হৃদয়ে শুধুই হারানোর বেদনা  
বাঁধ ভাঙ্গা জলের তোড়ে তাও চাপা পরে যায়,  
গোটা প্রান্তর জুড়ে শুধুই সফেদে ভাসে যাওয়া  
বিপুল বিস্তৃত বিন্যাসে;

অভিবাসহীন খাঁ খাঁ শূন্যতায় শুধুই নিরন্তর নির্জনতা,  
মেঘ-জলের নির্মম-কঠিন আবরণ কেটে তর্কাতীত  
ফুরফুরে ঝিলিমিলি নীলাকাশ একদিন ঝুঁকিহীন  
সান্নিধ্যের-তাড়া করবেই, জানি।

ছবি নেটের।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
