# হেঁটে হেঁটে

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-06-24T06:56:51+00:00
- Updated: 2013-06-24T06:57:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87/

---

ছায়া পথে হেঁটে হেঁটে  
খুঁজে নেয়ার ত্যাঁদড় পরীক্ষা সে আমি দিচ্ছিনে ,  
দেব ও না কোন কালে ।

চাই না …দেখাদেখি কানাকানি  
চাই…কথা না বলা  
চাই না …হাসি-কান্না মাখামাখি  
চাই…আনন্দহীন আনন্দ  
চাই…কালো রঙয়ের সততা আমার থেকেও ঢের বেশি ;

চাই ই …আলো ফেলে আনমনে হেটে যাওয়া মেঠো পথ ধরে  
শীতের গ্রীষ্মে ও বর্ষায় , অপেক্ষার শেষ প্রান্ত সীমায় ।  
পাথুরে দেয়ালে মাথা ঠুকে মাথা বিহীন করোটিতেও  
নেই কোন আপত্তি জন্ম জন্মান্তরে ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87/#comments
