# হেঁটে হেঁটে হাঁটি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-11-07T02:17:30+00:00
- Updated: 2016-11-07T02:17:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf/

---

হাঁটি, হেঁটে হেঁটে যাই, হাঁটা নাকি পদব্রজ!  
বিভ্রম স্মৃতিতে কত কী, কত কিছুই না উঁকি দেয়!  
হামাগুড়ির ভঙ্গিতে ঘুর ঘুর করে স্বস্তির অস্বস্তি,  
সুতোর উপরে থাকা একরত্তি মৃত্যু  
থমকে দাঁড়ায়, কাছে আসে, দূরেও যায়।  
ফসল ফলায়, তোলে, খায়-দায়, ঘুমায়ও!

প্রখর রোদ্দুরে, খটখটে জ্যোৎস্নায়,  
কবিতার সান্নিধ্য খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে  
কীভাবে কী জানি কী হয়ে যায়  
হঠাৎ সুতোটি ছিঁড়েও যায়; স্বপ্নময় বিজন সন্ধ্যায়  
শিশিরসূর্যোদয়ের দ্বিধান্বিত স্বপ্নমৃত্যু হয়;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf/#comments
