# হেঁটে যায় আর্য নারী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-14T08:29:36+00:00
- Updated: 2020-04-14T08:30:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

---

 

পূর্ণ-ভোরে হালখাতার কথা ভাবি

বুকে নিয়ে করোনার চৈত্র-দাহ,

এই যে আলপথ বেয়ে হেঁটে হেঁটে এসেছি

হাজার বছর, বংশ/পুরুষ পরস্পরায়

গ্রীষ্ম শীত বর্ষা ও মধু-বসন্তে,

সব আজ ম্রিয়মাণ/মিসমার যন্ত্রণার সমুদ্র-সীমায়;

স্মৃতির প্রত্নত্ত্বে নাবালকের মৃদু চাহুনি

সুখ-দুঃখের স্মৃতি-বিস্মৃতি অর্ধবৃত্তের অন্ধকারে।

 

অনন্ত-স্বাধীন মৃত্যুহীন উৎসব-ভালোবাসার স্বপ্ন দেখি,

স্বপ্ন দেখি সফেদ বালিয়াড়িতে আছড়ে পড়া নীল-সমুদ্র-তুফান,

জি-স্পটে চোখ-ছুঁড়ে আলতো পায়ে হেঁটে যাওয়া আর্য নারী, স্বপ্নে আঁকি।

 

ছবি…….নেটের।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/#comments
