# হৃদয় পোড়া ছাইপাঁশ

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2019-12-06T14:58:15+00:00
- Updated: 2019-12-06T14:58:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6/

---

এ প্রস্থান হবে নিভৃতে,  
প্রস্থানের উৎসবে মেতে উঠবে ক্ষুদার্ত শকুনেরা।  
আপেক্ষিক সুন্দর হয়ে উঠবে শহরের বৃষ্টিস্নাত সন্ধ্যারা।  
এ সম্পর্ক হবে ঘোলাটে,  
মানুষ অদলবদলে আপনি তুমি হবে  
আর তুমি আপনি।  
রংবেরঙের রুমালের আড়ালে পাকাপোক্ত সম্পর্কের গাঁথুনি।  
এ বিষন্নতা হবে একাকীত্বে,  
স্মৃতির জোনাকি পোকাগুলো দম ফুরিয়ে মরবে।  
একজন হাসবে আর একজন আঁচলের আড়ালে কাঁদবে।  
এ অপেক্ষা হবে লোপাটে,  
প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।  
প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6/#comments
