# হৃদয় জমিন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-10T12:00:01+00:00
- Updated: 2020-05-10T12:00:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/

---

আমার বুকের বাম কুঠুরিতে কিনলে জমিন সেদিন,  
কপোল ছুঁয়ে লোনাজলের ঝর্ণাধারা দেখেছি যেদিন।  
সেই জমিনে ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব সবই হলো চাষাবাদ-  
তোমার হেলায় এখন সেখানে স্খলিত আবাদ।  
অকস্মাৎ হারিয়ে গেছো কোথায়, কোন কাননে?  
অপেক্ষার প্রহর অনন্ত, অসীম- তোমার বিহনে।

পেরেছো কি সুখী হতে প্রত্যয়ের ভগ্নে?  
তোমায় সতত খুঁজে ফিরি বিমূর্ত লগ্নে।  
তোমার হৃদয় জমিনে দিবারাত্রি করেছি সিঞ্জন,  
তবুও হলোনা তোমার প্রেমের চিত্তরঞ্জন।  
আশাহত মনটা করে উথালি-পাতালি,  
আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/#comments
