# হৃদয়ে তালের পাতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-08-08T01:48:08+00:00
- Updated: 2018-08-08T01:48:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/

---

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে  
এক পায়ে!  
দাঁড়াক না!! পাড়লে দাঁড়াক, অনেক পায়ে!

আমাদের পা কিন্তু এক এর অধিক,  
আকাশে কেন!! যে-দিক খুশি উঁকি দিক।  
নিচেও একটু চোখাক।

নিবিষ্ট মনে দেখি বাবুইয়ের বাসা  
দুলে-দুলে দোল-খাওয়া,

তাল-তাল ঝুলে থাকা কাঁচা-তাল পাকা-তাল,  
কাঁচা-পাকা-তাল-ঘ্রাণ,  
মাতোয়ারা হই তাল-রসে কোন এক জোনাক রাতে,  
খুব ইচ্ছে করে।

করাত-কল এড়িয়ে  
ছায়াচ্ছন্ন পেলব চির-মসৃণ আড়াই-হাতে  
হাত রেখে, জড়িয়ে যাব ঠিক-ই একদিন কঠিন ফাঁদে;  
সবুজ-পাতার বুকের-গন্ধ নিতে নিতে, ধুকপুক হৃদয়ে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/#comments
