# হৃদয়ে চন্দ্রগ্রহণ

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2018-07-03T06:11:05+00:00
- Updated: 2018-07-06T02:54:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2018/07/3.jpg)

****অহঙ্কারী চাঁদ…****

আজ চাঁদের প্রবল জ্যোৎস্না ঝরে পড়ছে এই রাতদুপুরের ঘুম ঘুম বালিশে।  
আমি বসে আছি জানালার পাশে;  
বাতাস তার মায়ায় জড়িয়ে রেখেছে আমায়।  
‘আমার হৃদয়’ : তুমি আজ নীল এক চাঁদ,  
রাত্রির ক্ষত ঢেকে রেখেছো।

অশান্ত সমুদ্র যেভাবে তার নোনাজলে ঢেউ তোলে জ্যোৎস্নার বর্ষণেও বদলায় না তার চরিত্র  
ঠিক সেভাবেই মাতাল হয় মন।  
রোজ, রোজ, প্রতিদিন—  
অথচ অহঙ্কারী চাঁদের পরাজয় হয়না  
শুধু হৃদয়ে গ্রহণ লাগে।

চন্দ্রাহত কোনো এক কবি হয়তো আজ ফিরে গেছে হৃৎপিন্ডের মৌন অক্ষরে।

হ্যামিল্টন, কানাডা  
২ জুলাই, ২০১৮ ইং।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3/#comments
