# হৃদয়ের হাহাকার

- Author: [মোকসেদুল ইসলাম](https://sonelablog.com/author/moksedul/)
- Published: 2014-06-17T05:46:53+00:00
- Updated: 2014-06-17T05:46:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

ফুলের মৌসুমে ফুল নেই  
হৃদয় জুড়ে কষ্টের বসবাস  
ভালোবাসাকে আজ দিয়েছি বনবাস।

বর্ষার মৌসুমে বৃষ্টির দেখা নেই  
ভালোবাসায় পড়েছে ধূ ধূ বালুচর  
কষ্টরা আজ দল বেঁধে আসে  
বুকে তুলতে দুঃখের ঝড়।

সুখগুলো চলে গেছে গ্রীষ্মের ছুটিতে  
দুঃখকে সঙ্গী করে তাই চলছি পথে,  
পিঠের ওপর বাঁধা যেন কষ্টের বোঝা  
এ ভার আমি বইবো ক্যামনে  
বল তুমি সখা?

হৃদয় রাজ্যে পড়েছে হাহাকার  
পানির অভাবে নয় প্রিয়া  
আজ প্রয়োজন ভালোবাসার।

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
