# —- হৃদয়ের সুর —-

- Author: [মুন্নি রুনা](https://sonelablog.com/author/munniruna/)
- Published: 2015-05-26T15:28:39+00:00
- Updated: 2015-05-26T15:28:39+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: হৃদয়ের সুর
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0/

---

[!\[listen_to_your_heart_by_screamst \\[640x480\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/listen_to_your_heart_by_screamst-640x480-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/listen_to_your_heart_by_screamst-640x480.jpg)  
একটু একটু করে আমি তোমার দিকে ,  
তোমার  
মাঝে হারিয়ে যাচ্ছি ,অজান্তে …  
কোন্ মায়ার জালে তুমি নীরবে ,  
আমার হৃদয় মন্দিরে ঝড় তোল ,  
সেই ঝড়ের তোড়ে নিজেকে …  
হারিয়ে ফেলি স্বপ্ন সজল নয়নে !  
তোমার বিহন জ্বালা আমার  
একাকীত্বকে –  
দগ্ধ করে ,তুষের আগুন জ্বলে ;  
চিত্তে ,খুঁজে দেখি এই আমার মন  
প্রাণে –  
শুধু তুমি আছো জুড়ে ।  
যে সুর বাজে হৃদয়ের গহনে ,  
তা অনুভব করো ..  
কাছে এসো সখা ,  
নিবিড় ভাবে অনুধাবন করো ,  
নাও না টেনে ,  
তোমার একান্ত সান্নিধ্যে !!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0/#comments
