# হৃদয়ের তন্ত্রীতে প্রতিধ্বনিত হয় যে গান

Author: জিসান শা ইকরাম
Published: 2021-06-05
Category: সঙ্গীত
Tags: প্রিয় গান, হৃদয়ের গান
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d/

গান আমরা সবাই কম/ বেশি শুনি। আনন্দ বা বিষাদে নিমজ্জিত সময়ে প্রিয় গান শুনে গানের কথার মাঝে বিলীন হয়ে যাই।  
একটি জীবনে ভালো লাগা গানের সংখ্যা অজস্র। কিছু গান নতুন প্রকাশ হবার পর বেশ ভালো লাগে৷সময়ের সাথে সে ভালো লাগা ধীরে ধীরে মিলিয়ে যায়।  
কিছু গান কখনোই পুরান হয়না। ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে গানগুলো প্রথম পরিচয়ের পর হতেই। সবচেয়ে বেশী শ্রুত গানের তালিকা করা খুবই কঠিন। তারপরেও কয়েকটি গানের কথা আমি বলবো যা সবচেয়ে বেশী বার শুনেছি আমি।

১। প্রথমেই আছে মান্না দের গাওয়া ‘ [**কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই ……..**](https://www.youtube.com/watch?v=79PqDiNl2kE) ‘  
কত হাজার বার এই গানটি শুনেছি তা জানিনা। তখন টেপ রেকর্ডার আসেনি দেশে।বড় রেকর্ডে রেকর্ড প্লেয়ারে প্রথম শুনেছি এই গান। মান্নাদের গাওয়া কাঁপা কাঁপা কণ্ঠে গাওয়া গান আমার ভীত টাই কাঁপিয়ে দিয়েছিলো। কেমন এক হাহাকার, শূন্যতা অনুভব করি গানটি এখনো শুনে। প্রাণের প্রিয় বন্ধুদের জন্য হাহাকার।  
টেপ রেকর্ডার বাজারে এলে একটি ১২০ মিনিটের টেপে যতবার ধরে ততবারই গানটি রেকর্ড করিয়ে বারবার শুনতাম। এরপর সিডি, পেনড্রাইভে, এখন তো ইউটিউবেই শুনি।

২। তালিকায় এরপরে আছে হেমন্ত মুখোপাধ্যায় আর শ্রাবন্তি মজুমদারের গাওয়া ‘ [**কাটে না সময় যেন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসেনা ….. জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মত কেউ বলে না, আয় খুকু আয় ….. আয় খুকু আয়……**](https://www.youtube.com/watch?v=fDwio7IO0Z0) ‘  
একটি কন্যা সন্তানের জন্য হাহাকার আমার প্রথম ছেলের পরেই। এরপরে কন্যা সন্তানের জন্য আরো দুই ছেলে আমার সংসার আলোকিত করে এলো। কিন্তু কন্যার মুখে বাবা ডাক আর শোনা হলো না  এ জীবনে। কন্যার প্রতি আমার ভিতরে জমে থাকা স্নেহ আবেগ এখনো নদীর পানির মত বহমান। একারনেই অনলাইনের মাধ্যমে পরিচিত শাহরিন, প্রভা, উর্মি, ফারহিন, পলি সাই কে বাবার শ্নেহ দিয়েছি। উর্মি,ফারহিন বাবা ডাকত আমায়। আমার স্ত্রীও উর্মি, ফারহিনের বাড়িতে গিয়েছি, কন্যা হিসেবে মেনে নিয়েছি দুজনেই। উর্মির পড়াশুনার দায়িত্বও নিয়েছি যেভাবে একজন বাবা মা নেয় তার কন্যার দায়িত্ব। প্রতিবন্ধী মেয়ে ছিলো উর্মি, ক্রাচ নিয়ে চলাফেরা করতে হত।  
পলি সাই থাইল্যান্ডের মেয়ে, বাবা ডাকে আমাকে। ব্যংকক হাসপাতালে প্রতিবছর চিকিৎসা নিতে যাই , আর আমার মেয়ে হাসপাতালে সারাক্ষণ সাথে থাকে। নিজেই ছোটাছুটি করে টেস্ট, রিপোর্ট, ডাক্তারদের সাথে কথা বলা ইত্যাদি সব কিছু ওই ম্যানেজ করে।  
প্রভা বুঝতো আমি ওকে আমার মেয়ে হিসেবেই জানি। দাদা ডাকলেও ও মেয়ের মতই আবদার করতো আমার কাছে।  
শাহরিন এর দাদা হয়েই আছি আমি।ও কি জানে ওর প্রতি আমার পিতৃ স্নেহই কাজ করে বেশী ?

গানটি যতবার শুনি, ততবারই মনে হয় ওদের কারো সাথে গানটি আমি গাইছি। মানুষের কত ধরনের অপূর্ণতা থাকে!

৩। এরপর আছে একটি উদাস হওয়া গান। শিল্পী লাকি আখন্দ এর নাম বর্তমান প্রজন্মের কাছে হয়ত অচেনা। তার গাওয়া ‘ [**এই নীল মনিহার…… এই স্বর্ণালী দিনে… তোমায় দিয়ে গেলাম……শুধুই মনে রেখো…**](https://www.youtube.com/watch?v=2d1Gkg7wlNM) ‘  
গানটি মুখস্থ হয়ে গিয়েছিলো। সারাক্ষণই এই গানটি মনের মধ্যে বাজতো। একা একা জোরে জোরেও গেয়েছি বহুদিন।  
এই ধরনের গানের সাথে পরিচয় করিয়ে দিয়েছে প্রিয় বন্ধু [**নাসির সারোয়ার**](/author/nasir-sarwar/)। গিটার এবং গান পাগল নাসির আমাকে বাংলা ব্যান্ড এবং ইংরেজী গানে আসক্ত করে দিয়েছিলো। স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে নাসিরের গিটারের সাথে সাথে বন্ধু অনুপ সহ নাসিরদের বাড্ডার বাসায় রাত জেগে দরাজ গলায় সমবেত কণ্ঠে এই গানটি গাওয়ার কথা।নাসিরের বাসায় এখনো যাই, খুব মিস করি সেই সব রাতের কথা, ওদের পূর্বের বাসা, আম গাছ, খালাম্মার কথা।

৪। চার নাম্বারে আছে শিল্পী George Michael এর  [**Careless Whisper**](https://www.youtube.com/watch?v=izGwDsrQ1eQ)  গানটি। এই গানটি যতবার শুনি আমি কোথায় যেন হারিয়ে যাই। এই গানটিও দিয়েছিলো নাসির। ইংরেজী গানের মাঝে এটিই আমার সবচেয়ে প্রিয় এবং বহু শ্রুত। গানটির কথা দিয়েই দিলাম এখানে-  
I feel so unsure  
As I take your hand and lead you to the dance floor  
As the music dies, something in your eyes  
Calls to mind a silver screen  
And all its sad good-byes  
I’m never gonna dance again  
Guilty feet have got no rhythm  
Though it’s easy to pretend  
I know you’re not a fool  
Should’ve known better than to cheat a friend  
And waste the chance that I’d been given  
So I’m never gonna dance again  
The way I danced with you  
Time can never mend  
The careless whispers of a good friend  
To the heart and mind  
Ignorance is kind  
There’s no comfort in the truth  
Pain is all you’ll find  
I’m never gonna dance again  
Guilty feet have got no rhythm  
Though it’s easy to pretend  
I know you’re not a fool  
I should’ve known better than to cheat a friend  
And waste the chance that I’d been given  
So I’m never gonna dance again  
The way I danced with you, ohh  
Never without your love  
Tonight the music seems so loud  
I wish that we could lose this crowd  
Maybe it’s better this way  
We’d hurt each other with the things we’d want to say  
We could have been so good together  
We could have lived this dance forever  
But no one’s gonna dance with me  
Please stay  
And I’m never gonna dance again  
Guilty feet have got no rhythm  
Though it’s easy to pretend  
I know you’re not a fool  
Should’ve known better than to cheat a friend  
And waste the chance that I’d been given  
So I’m never gonna dance again  
The way I danced with you  
Now that you’re gone  
(Now that you’re gone) Was what I did’s so wrong, so wrong  
That you had to leave me alone?

৫। পাঁচ নাম্বারে আছে হিন্দি গান [**মেরা জীবন কোরা কাগজ, কোরা হি রয়ে গেয়া………**](https://www.youtube.com/watch?v=vmDWt1skq24) কিশোর কুমারের গাওয়া হিন্দি কোরা কাগজ সিনেমার এই গানটিও কতবার শুনেছি জানিনা।কিশোর কুমারের মত এত মেলোডিয়াস কণ্ঠ আর কারো আছে কিনা আমার জানা নেই। সম্ভব হলে আপনারা কোরা কাগজ সিনেমাটি দেখতে পারেন।

৬। ছয় নাম্বারে আছে হিন্দি সিনেমা অমর প্রেম এর কিশোর কুমারের গাওয়া [**Chingari Koi Bhadke**](https://www.youtube.com/watch?v=y80X09Gr5N4) গানটি। রাজেশ খান্না আমার তখন অত্যন্ত প্রিয় নায়ক। গানটির কথা, সুর আমাকে অন্য লোকে নিয়ে যায় এখনো। হুহু করে ওঠে আমার হৃদয়।

আমি কি কিছুটা দুঃখবাদী মানুষ? সব গানগুলোতেই বিষাদ জড়িয়ে আছে। হয়ত দুঃখ গাঁথাই জীবনে সবচেয়ে বেশী দাগ কেটে থাকে আমাদের।

উৎসর্গঃ  
প্রিয় বন্ধু নাসিরকে। খুব মিস করি তোকে।
